বক্স অফিস উল্টে পাল্টে দিচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’
ওই প্রতিবেদনে বলা হয়েছে, আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি ১৭ ডিসেম্বর মুক্তি পায়। দুই দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১০০ কোটি রুপির বেশি।
প্রথম দিন ভারতে সিনেমাটি সাড়ে ৫২ কোটি রুপি আয় করে। এটাই ভারতের কোনো সিনেমার ২০২১ সালের সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন। প্রথম দিনের আয়ে ব্লকবাস্টার হিট সিনেমা ‘কেজিএফ’কেও ছাড়িয়ে গেছে পুষ্পা। ওই সিনেমার ফার্স্ট ডে কালেকশন ছিল ২৫ কোটি রুপি।
এদিকে ভারতে বর্তমানে চুটিয়ে ব্যবসা করছে হলিউডের সিনেমা ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। সেটার সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসে টিকে থাকা বেশ কঠিন। তবে আল্লু অর্জুনের সিনেমা দাপটের সঙ্গেই বক্স অফিসে লড়াই চালিয়ে যাচ্ছে।
ভারতের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ সাড়া ফেলেছে পুষ্পা। যুক্তরাষ্ট্র থেকে দুই দিনে ১৩ লাখ ডলার আয় করেছে সিনেমাটি। ধারণা করা হচ্ছে, দিন দুয়েকের মধ্যে সিনেমাটি ২০০ কোটির ক্লাবে ঢুকে যাবে।
নবীন ইয়ারনেনি ও রবিশংকর প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন সুকুমার। সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই প্রথম দিনের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। তখনই ‘পুষ্পা’ নিয়ে ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করেছিলেন এ বছরের অন্যতম বড় হিট হতে যাচ্ছে ‘পুষ্পা’।
‘পুষ্পা’র মূল প্রেক্ষাপট চন্দন কাঠ পাচারকারী একটি বিশাল দলকে ঘিরে। যাদের বিরুদ্ধে লড়ছেন বনের এক আদিবাসী কাঠমিস্ত্রি ও লরি ড্রাইভার পুষ্পা রাজ। এ চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। আর তার বিপরীতে শ্রীভাল্লি চরিত্রে অভিনয় করবেন রাশমিকা মান্দানা। ছবিতে খলনায়ক হিসেবে পাওয়া যাবে মালয়ালম সুপারস্টার ফাহাদ ফাসিলকে। এছাড়া জনপ্রিয় দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুকে এই সিনেমায় একটি আইটেম গানে দেখা যাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ