আবারও দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, দেখেনিন ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম. এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের মূল্য নির্ধারণের খবর গণমাধ্যমকে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের ভরির দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা ও সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকায়।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৭৩ হাজার ১৩৩ টাকা। এখন ভরিতে দাম বাড়ানো হয়েছে ১ হাজার ৮৬৬ দশমিক ৫২ টাকা।
আরো পড়ুন> বিশ্ববাজারে কমেছে সোনার দাম
এখন ২১ ক্যারেটের ভরি বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৯৮৪ টাকা। ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৯১ দশমিক ২৮ টাকা।
একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৬১ হাজার ২৩৬ টাকা। ভরিতে দাম বেড়েছে ৫৮৩ দশমিক ২০ টাকা।
সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা বুধবার পর্যন্ত রয়েছে ৫০ হাজার ৯১৩ টাকা। এখন ভরিতে দাম বেড়েছে ২৯১ দশমিক ৯৬ টাকা।
রূপার দাম অপরিবর্তিত
২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।
এম এ হান্নান আজাদ বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে বাজুস নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ করা হলো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বেলজিয়াম বনাম মিশর ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- ইরান বনাম নিউজিল্যান্ড: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বেলজিয়াম বনাম মিশর: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: জেনে নিন সময়সূচী, একাদশ ও লাইভ দেখার উপায়
- আজ স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সৌদি আরব বনাম উরুগুয়ে: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ইরান বনাম নিউজিল্যান্ড: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- কিছুক্ষণ পর স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- রাতে বেলজিয়াম বনাম মিশর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ