জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ পাচ্ছেন যারা তাদের নাম ঘোষণা
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।
২০২০ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’। ‘গোর’ চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন গাজী রাকায়েত হোসেন ও ফরিদুর রেজা সাগর। ‘বিশ্বসুন্দরী’ প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু।
‘গোর’ সিনেমার পরিচালক রাকায়েত পাচ্ছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার, একই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ কাহিনিকার ও চিত্রনাট্যকার হিসেবেও পুরস্কার পাচ্ছেন। এই সিনেমার অভিনেত্রী দ্বীপান্বিতা মার্টিন পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।
‘বিশ্বসুন্দরী’ সিনেমার অভিনেতা মো. সিয়াম আহমেদ পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। এ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে ফজলুর রহমান বাবু পাচ্ছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার। ‘গন্ডি’ সিনেমার অভিনেত্রী অপর্ণা ঘোষ পাচ্ছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে জান্নাতুল ফেরদৌসের ‘আড়ং’, এটিও সরকারি অনুদানে নির্মিত হয়েছে। শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে সৈয়দ আশিক রহমানের ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’।
এছাড়া খল চরিত্রে ‘বীর’ সিনেমার মিশা সওদাগর, শিশু শিল্পী চরিত্রে ‘গন্ডি’ সিনেমার অভিনেত্রী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি, শিশু শিল্পী শাখায় বিশেষ শাখায় শাহাদাৎ হোসেন বাধন পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
‘হৃদয় জুড়ে’ সিনেমার ‘বিশ্বাস যদি হায় রে’ গানটির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে বেলাল খান, ‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবি রে’ গানের নৃত্য পরিচালনার জন্য প্রয়াত সহিদুর রহমান ও একই গানের জন্য মাহমুদুল হক ইমরান পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই গানের কথা লিখে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে পুরস্কার পাচ্ছেন কবির বকুল।
‘বিশ্বসুন্দরী’ সিনেমার ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য দিলশাদ নাহার কণা ও ‘বীর’ সিনেমার ‘ভালোবাসার মানুষ তুমি’ গানটির জন্য সোমনুর মনির কোনাল যৌথভাবে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন।
‘গন্ডি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতার পুরস্কার পাচ্ছেন ফখরুল আরেফীন খান। ‘গোর’ সিনেমার সম্পাদক শরিফুল ইসলাম, ‘গোর’ সিনেমার শিল্প নির্দেশক উত্তম গুহ, ‘গোর সিনেমার দুজন চিত্রগ্রাহক পংকজ পালিত ও মাহবুব উল্লাহ, একই সিনেমার শব্দগ্রাহক কাজী সেলিম আহম্মেদ, পোশাক-পরিচ্ছদে এনামতারা বেগম, মেকআপম্যান আলী বাবুল পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে কমলো স্বর্ণের দাম
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: তারেক রহমানের মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা দেখুন
- সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা যে দিন থেকে শুরু হবে
- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেরোজার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা
- শেয়ারবাজারের সময়সূচিতে পরিবর্তন
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তি: ‘জেড’ ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: দেখেনিন কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন?
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের মন্ত্রিসভায় থাকছেন যারা? দেখুন তালিকা
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬)
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: ৫০ জনের মন্ত্রী–প্রতিমন্ত্রীর তালিকা প্রকাশ
- বিএনপির নতুন মন্ত্রিসভা: শপথের ডাক পাওয়া ৪৮ জনের তালিকা প্রকাশ
- সূর্য গ্রহণ 2026 বাংলাদেশ সময়: আজ কখন দেখবেন?
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬)
- 2026 ramadan calendar: বাংলাদেশে রোজা কবে থেকে জানুন
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, নতুন মন্ত্রিসভায় থাকছেন কারা? দেখুন তালিকা