‘কবীর সিং’ খ্যাত অভিনেত্রী নিকিতা দত্তকে বিয়ে করছেন জুবিন
এই গায়কের প্রেম ঘিরে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে। ‘কবীর সিং’ খ্যাত অভিনেত্রী নিকিতা দত্তের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই প্লেব্যাক গায়ক। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, খুব শীগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এই প্রেমিক যুগল।
‘কবীর সিং’ সিনেমার সেটেই প্রথম দেখা হয়েছিল জুবিন-নিকিতার। এরপরই তাদের মধ্যে বন্ধুত্ব, ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি। তবে প্রায়ই নেটদুনিয়ায় তাদের যুগল ছবি ভাইরাল হতে দেখা গেছে।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় জুবিনের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন নিকিতা। একসঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তারা। সেই পোস্টে নিকিতা লিখেছিলেন, ‘আমি আমার আত্মার কিছু অংশ পাহাড়ে রেখে এসেছি’। সেখানেই জুবিন মন্তব্য করেছিলেন, ‘তুমি হৃদয়ও ভুল করে রেখে এসেছ, বুঝতেই পারোনি!’ প্রেমের কথা স্বীকার না করলেও একে-অপরের পোস্টে কমেন্ট করে সম্পর্কের জল্পনা বাড়িয়ে চলেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ