মুক্তির আগেই আগাম টিকিট বিক্রি করে রেকর্ড পরিমাণ অয় ‘কেজিএফ : চ্যাপ্টার ২’ এর
ধারণা করা হচ্ছে, মুক্তির আগের দিন পর্যন্ত অগ্রিম ১৫ কোটি রুপির বেশি আয় করবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’।
গত ২৭ মার্চ রাতে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারেই মাতিয়ে তুলেছে নেটমাধ্যম। প্রকাশের ১ ঘণ্টার মধ্যেই ২ মিলিয়ন দর্শক ট্রেলারটি দেখেছেন। অবশ্য এমন হুমড়ি খেয়ে পড়ার যথেষ্ট কারণও আছে। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর জন্য তিন বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে দর্শক।
এর আগে ২০১৮ সালে মুক্তি পায় প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় ভারতীয় এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁয়ে নেয়। তাইতো সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। নতুন কিস্তি নিয়ে দর্শকের মাঝে উন্মাদনা এতোটাই বেশি যে, সিনেমাটির মুক্তির দিন সরকারি ছুটি চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছে অভিনেতা ইয়াশের ভক্তদের একটি গ্রুপ।
প্রসঙ্গত, ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এতে ইয়াশ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। ভারতে হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ