সিঙ্গেল থাকা স্বাস্থ্যের জন্য ভালো, বলছে গবেষণা
এ ধারণা একদম ভুল, কারণ গবেষণা বলছে যারা একা থাকেন তারাই বরং বেশি ভালোভাবে বাঁচেন। যদিও বা জীবনে চলার পথে একজন ভালোবাসার মানুষকে পাশে পাওয়াও অনেক জরুরি। বিভিন্ন বিপদ, অসুখ, ভালো-মন্দের বিষয়ে কথা বলা কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও একজন সঙ্গীর প্রয়োজন হয়।
তবে যাদের সঙ্গী নেই, তারা কী দুঃখে কষ্টে জর্জরিত হয়ে বাঁচবেন সব সময়? মোটেও নয়, কারণ বিভিন্ন গবেষণা বলছে সিঙ্গেলরাই বেশি স্বাধীন জীবন কাটান মিঙ্গেলদের তুলনায়। এমনকি একা থাকার কারণে তারা স্বাস্থ্যগত বিভিন্ন সুবিাও ভোগ করেন। চলুন তবে জেনে নেওয়া যাক-
এ বিষয়ে ভারতের লখনউয়ের হেলথকেয়ার ক্লিনিকের ক্লিনিকেল সাইকোলজিস্ট ডা. তনু চৌধুরী ২০১৫ সালের এক সমীক্ষা অনুসারে জানান, বিবাহিতদের তুলনায় অবিবাহিতরা বন্ধু ও পরিবারকে বেশি সময় দিতে পারেন।
এছাড়া তাদের নেটওয়ার্কও ভালো। যারা সঙ্গী ছাড়া আছেন তারা নিজের কাজ ও পরিবারের বিষয়ে অন্যদের চেয়ে বেশি যত্নশীল ও মনোযোগী।
>> সিঙ্গেলদের জীবনে চাপ কম থাকে। এটি কেবল সম্পর্কের কারণে নয়, আর্থিকভঅবে তারা চাপমুক্ত থাকেন বিবাহিতদের তুলনায়। অবিবাহিত নিজের জন্য ও পরিবারের জন্য উপার্জন করেন।
অন্যদিকে বিবাহিতরা নিজ সংসারের চাপে পড়ে কেবল উপার্জন নিয়েই ভাবেন। এতে মানসিক চাপ বাড়ে। অন্যদিকে সিঙ্গেলরা আর্থিকভাবে চাপমুক্ত থাকায় মানসিকভাবেও সুস্থ থাকেন।
>> ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সাম্প্রতিক এক সমীক্ষা অনুসারে, সিঙ্গেলদের জিমে যোগদানের হার সবচেয়ে বেশি। বিশেষ করে পুরুষরা যখন অবিবাহিত থাকেন, তখন তারা স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন থাকেন। এতে কার্ডিয়াক সমস্যা, স্থূলতা ও শারীরিক বিভিন্ন সমস্যা থেকে মুক্ত থাকেন সিঙ্গেলরা।
>> ঘুম স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো ঘুমের জন্য ঘরের পরিবেশও স্বস্তিদায়ক হওয়া উচিত। যদিও বিবাহিতরা সঙ্গীর সঙ্গে বিছানা ভাগাভাগি করে নেন, তবে অনেকেই পাশে কেউ থাকলে ভালোভাবে ঘুমাতে পারেন না। তবে এদিক দিয়ে সিঙ্গেলরা নিশ্চিন্তে থাকেন। তারা নিশ্চিন্তে গভীরভাবে ঘুমাতে পারেন।
>> আপনি যখন কোনো সম্পর্কের মধ্যে থাকেন, তখন বারবার সঙ্গীর খোঁজ নিতে হবে ও সেই অনুযায়ী সময় বের করতে হবে। সবদিক বিবেচনা করে নিজের জন্য সময় বের করা বেশ মুশকিল হয়ে উঠবে। তবে আপনি একা হলে এ বিষয় নিয়ে বেশি চিন্তা করতে হবে না। যা স্বাস্থ্যের জন্য ভালো।
>> বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নারীরা বিয়ের আগেই বেশি সুখী থাকেন। এটি পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। সিঙ্গেল থাকা অবস্থায় পুরুষরা তুলনামূলকভাবে নারীর চেয়ে বেশি স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। ফলে তারা বেশি সুখীও থাকেন। তাই সিঙ্গেলরা সময় মন খারাপ না করে বরং স্বাধীনভাবে দিন কাটান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ৩য় ওয়ানডে: সরাসরি দেখুন Live
- লভ্যাংশের চমক শেয়ারবাজারে: বিনিয়োগকারীদের বড় ডিভিডেন্ড দিচ্ছে ৩ কোম্পানি
- ঘুরে দাঁড়াচ্ছে পিপলস লিজিং: ২০২৬-এ পুরোদমে চালুর মহাপরিকল্পনা
- পরবর্তী রাষ্ট্রপতি কে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- BAN vs PAK: তামিমের সেঞ্চুরি, ৩০০ রানের পথে বাংলাদেশ, দেখুন Live
- বিনিয়োগকারীদের সুখবর: ডিভিডেন্ড দিতে আসছে ২ কোম্পানি
- ফিনালিসিমা: আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচের ভেন্যু ও দল আপডেট
- বাংলাদেশ বনাম পাকিস্তান ৩য় ওয়ানডে: টস শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ডিএসইর ৯ ব্রোকারেজ হাউসে প্রতিনিধি প্রত্যাহার: দেখে নিন পূর্ণ তালিকা
- বড় অঙ্কের শেয়ার ছাড়ার ঘোষণা
- ধূমপানেই কি বাড়ছে হাঁটু-কোমরের ব্যথা? জানুন হাড় ক্ষয়ের ভয়াবহ কারণ
- পর্যাপ্ত ঘুমের পরেও কি অলস লাগে? শরীরে এই ৫ সমস্যা নেই তো?
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ৩ ওভাবে ৩ উইকেট, সরাসরি দেখুন Live
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা