ছোটবেলায় দেখা হলে আরো বেশি করে পেতাম মানুষটাকে: পরীমনি
অন্তঃসত্ত্বার হওয়ার পর প্রতিটি মুহূর্ত দারুণভাবে অনুভব করছেন পরীমনি। প্রতিটা মুহূর্তই তার কাছে ঐশ্বরিক লাগছে। আর সেসব অনুভূতিতে পাশে পাচ্ছেন রাজকে। অভিনয়, ডাবিং, অনুষ্ঠানে যাওয়া থেকে শুরু করে সব ধরনের কাজ বন্ধ রেখে শুধু অনাগত সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন পরী।
যেখানে স্বামী রাজ হয়ে উঠেছেন নিরাপদ স্থল। তাই তো পরীর আক্ষেপ- রাজের সঙ্গে কেন ছোটবেলায় দেখা হলো না তার!
এক ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে সে আক্ষেপের কথাই জানালেন এ চিত্রনায়িকা। রাজের বিষয়ে বললেন, ছোটবেলায় দেখা হলে আরো বেশি করে পেতাম মানুষটাকে। ভালোবাসার জন্য এই এক জীবন কখনো কখনো যথেষ্ট মনে হয় না। মন আরো চায়। আমার আর রাজের প্রেম জমে গেছে।
স্ত্রীকে এই সময়ে শতভাগ দেখভাল করছেন রাজ। পরীমনি জানালেন, সারাক্ষণ রাজ যত্ন নিচ্ছে আমার। পছন্দের নানা ধরনের ডিশ নিয়মিতই রান্না করে খাওয়াচ্ছে। রাজ বাসায় থাকলে কিছুক্ষণ পর পরই আমার পেটে হাত দিয়ে ‘বাবা’,‘বাবা ’ বলে ডাকে। আমার সন্তান হয়তো বুঝতে পারে। কারণ রাজ ডাকলেই পেটের মধ্যে নড়াচড়া টের পাই। অনাগত সন্তানের কথা মনে করে মাঝে মাঝেই আনন্দে আত্মহারা হয়ে যাই। এ যেন এক ভীষণ সুখের সময় পার করছি আমরা দুজনে।
শুধু গণমাধ্যমকেই নয়; রাজকে ঘিরে পরীমনি তার ফেসবুকে সয়লাব। পরীমনির ফেসবুক পেজ কিংবা অ্যাকাউন্টে সব খানে নিজের অনাগত সন্তান আর রাজকে নিয়ে চর্চা। রাজকে উদ্দেশ্য করে তার ভালোবাসার বন্দনা থাকে প্রায় সব পোস্টেই। এ নিয়ে নায়িকা বলেন, রাজের প্রতি আমার আবেগ একদম খাঁটি।
ব্যক্তিগত জীবনের সব আবেগের কথাই ফেসবুকে ফুটিয়ে তোলেন পরীমনি।
প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হওয়ার পরও দুটি সিনেমার কাজ শেষ করেছেন পরীমনি। এগুলো হলো ‘মা’ ও ‘কাগজের বউ’। এ ছাড়া তার হাতে রয়েছে ‘প্রীতিলতা’ সিনেমার কাজ। সন্তান হওয়ার পর এই সিনেমাটি সম্পন্ন করবেন নায়িকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: তারেক রহমানের মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা দেখুন
- সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা যে দিন থেকে শুরু হবে
- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেরোজার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা
- শেয়ারবাজারের সময়সূচিতে পরিবর্তন
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তি: ‘জেড’ ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: দেখেনিন কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন?
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: ৫০ জনের মন্ত্রী–প্রতিমন্ত্রীর তালিকা প্রকাশ
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের মন্ত্রিসভায় থাকছেন যারা? দেখুন তালিকা
- কোন বিভাগ থেকে কতজন মন্ত্রী হলেো, দেখুন তালিকা
- 2026 ramadan calendar: বাংলাদেশে রোজা কবে থেকে জানুন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬)
- বিএনপির নতুন মন্ত্রিসভা: শপথের ডাক পাওয়া ৪৮ জনের তালিকা প্রকাশ
- সূর্য গ্রহণ 2026 বাংলাদেশ সময়: আজ কখন দেখবেন?
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, নতুন মন্ত্রিসভায় থাকছেন কারা? দেখুন তালিকা
- স্বর্ণের বাজারে স্বস্তি: একলাফে কমলো স্বর্ণের দাম