ব্রেকিং নিউজ: ঈদের আগেই বাড়ল মসলার দাম
ব্যবসায়ীরা বলছেন, দেশের ভেতরে পণ্য পরিবহনে খরচ বেড়েছে। তবে চাল-ডাল, তেল-আটার তুলনায় মসলার দাম সেভাবে বাড়েনি।
মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ বলেন, পাইকারি বাজারে আমরা মসলার দাম বাড়াইনি। খুচরা ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাবের) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, আন্তর্জাতিক বাজারে মসলার দাম বাড়েনি। দেশে যে পরিমাণ মসলা মজুদ আছে- তাতে আরো চার মাস ভালোভাবেই চলবে। কিন্তু ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে- এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ২৫-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায় কেজিতে। ৮০ টাকার রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০-১৪০ টাকা। প্রতি কেজি জিরা ও ধনিয়ার গুড়া ৫০০ টাকা, দারুচিনি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আদায় ২০ টাকা, শুকনো মরিচে ১০-২০ টাকা, দেশি ও আমদানি করা হলুদে কেজিতে দাম ৩০ টাকা বেড়েছে।
এদিকে, ২২০০ টাকার এলাচ খুচরায় বিক্রি হচ্ছে ২৩০০-২৪০০ টাকা কেজি। লাল গোলমরিচ ৮৫০ টাকা, কালো গোলমরিচ বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজিতে। কাজু বাদাম বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ১২০০ টাকা পর্যন্ত।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, রাজধানীতে দেশি পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪৫-৫৫ টাকায়। যা এক সপ্তাহে আগে বিক্রি হয়েছে ৩৫-৪৫ টাকা। বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ৫০-৫৫ টাকা। দেশি রসুন বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। এক সপ্তাহ আগে যা ৫০-৭০ টাকা ছিল। বিদেশি রসুন বিক্রি হচ্ছে ১১০-১৪০ টাকায়।
এছাড়া জিরার কেজি ৩৮০-৪৫০ টাকা, দারুচিনি ৪০০-৪৬০ টাকা, লবঙ্গ ১০০০-১২০০ টাকা ও এলাচ বিক্রি হচ্ছে ১৮০০-৩০০০ টাকা কেজিতে। ধনিয়া ১২০-১৫০ টাকা ও তেজপাতা ১৫০-২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
টিসিবির তথ্যমতে, রাজধানীতে প্রতি কেজি দেশি শুকনা মরিচ ২২০-৩০০ টাকা ও আমদানি করা শুকনা মরিচ বিক্রি হচ্ছে ৩৫০-৩৬০ টাকায়। যা এক সপ্তাহ আগেও ৩২০ টাকায় বিক্রি হয়েছে। দেশি হলুদ ২২০-২৫০ টাকা, আমদানি করা হলুদ ১৬০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি আদা ৯০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক