‘দিন :দ্য ডে’ হিট সিনেমা : বর্ষা
তিনি এক সাক্ষাৎকার সিনেমার আলোচনা-সমালোচনা সম্পর্কে বলেন, ‘আলোচনা-সমালোচনা যা-ই হোক আমাদের সিনেমা হিট। যে বিষয়ে আলোচনা বেশি, সে বিষয়ে সমালোচনাও বেশি হবে এটাই স্বাভাবিক। ফলে ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক দিকও থাকবে। ‘দিন :দ্য ডে’ দর্শকদের বিনোদন দিতে বানানো হয়েছে। ছবিটি সব দর্শককে একই রকম বিনোদন দিতে পারবে তাও নয়। কিছু লোকের খারাপ লাগবে, কিছু লোকের ভালো লাগবে। তবে ছবিটি ৯০ শতাংশ দর্শকেরই ভালো লেগেছে।’
‘দিন :দ্য ডে’ সিনেমা বলিউড থেকেও প্রশংসা পাচ্ছেন কিন্তু ওখানে তো ছবিটি মুক্তি পায়নি এমন এক প্রশ্নে বর্ষা বলেন, ‘দিন দ্য ডে ছবিতে বলিউডের নামকরা প্রতিষ্ঠানও কাজ করেছে। এ ছাড়াও কাজের কারণে বলিউডের অনেকের সঙ্গেই আমাদের সম্পর্ক আছে। দেশে ছবিটি যে ‘হাইপ’ তুলেছে, ছবিটি নিয়ে দেশের গণমাধ্যমগুলোতে আলোচনা হচ্ছে, এগুলোই বলিউড পর্যন্ত পৌঁছে গেছে।’
তিনি আরও বলেন, ‘ বলিউডে কিছু ঘটলে যেমন দেশের সংবাদকর্মীরা তাঁদের সঙ্গে যোগাযোগ করেন, তাঁরাও আমাদের সঙ্গে সেভাবেই যোগাযোগ করেছেন। আমাদের ছবি নিয়ে তাঁদের মুগ্ধতার কথা জানিয়েছেন।’
বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দিন-দ্য ডে’। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এখানে বরাবরের মতো নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। এছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ