ঘরোয়া দুই উপায়ে চশমা পরিষ্কার করুন
অনেকেই আছেন যাদের চশমা ছাড়া একদিনও চলে না। তাই পোশাক, ঘড়ির সঙ্গে চশমারও যত্ন নেয়া প্রয়োজন। তবে আমরা অনেকেই চশমার যত্ন নেই না। অল্প দিনে নতুন চশমার গ্লাসে দাগ পড়ে ফলে চশমা পরিবর্তন করতে হয়।
পর্যাপ্ত যত্ন নিলে চশমা ব্যবহার করতে আরাম লাগে। আর চশমার লেন্সটাও স্বচ্ছ থাকে। চশমা সব সময় দুই হাত দিয়ে পরতে এবং দুই হাত দিয়ে খুলতে হবে। তাতে চশমার ফ্রেমের ধার ভাঙবে না।
চশমা পরিষ্কার করার জন্য প্রতিদিন অন্তত একবার ১০ মিনিট ধরে পানিতে চশমা ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে নোজ প্যাডে ঘষে নিন। নরম শুকনো সুতি কাপড় কিংবা পুরোনো গেঞ্জি ব্যবহার করে চশমার লেন্স মুছে ফেলুন। এতে চশমা ঝকঝকে থাকবে এবং বেশি দিন টিকবে। চলুন তবে জেনে নেয়া যাক চশমা পরিষ্কারের ঘরোয়া উপায় সম্পর্কে-
বেকিং সোডা
এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাইক্রোফাইবার কাপড়ে পেস্টটি নিয়ে আস্তে আস্তে ঘষে পরিষ্কার করুন গ্লাসের স্ক্র্যাচ। এছাড়া কম্পিউটার স্ক্রিন ক্লিনার কিংবা গাড়ির গ্লাস ক্লিনার দিয়েও পরিষ্কার করতে পারেন চশমার গ্লাস।
টুথপেস্ট
আঙুলের ডগায় সামান্য টুথপেস্ট নিয়ে চশমার গ্লাসে চক্রাকারে লাগান। নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন গ্লাস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারি করবেন যেভাবে
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করবেন যেভাবে, জানুন নিয়ম
- Samsung-এর সেরা ৫ ফোন: ক্যামেরা, ব্যাটারি ও দাম
- আজকের সোনার দাম: প্রতি ভরি ১৮, ২১, ২২ ক্যারেটের স্বর্ণের দাম কত
- জিকিউ বলপেনের ১২.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা
- HONOR-এর সেরা ৫ ফোন: কোনটির দাম কত বাংলাদেশে?
- ব্রাজিলের খেলা কবে? জাপান ও সিঙ্গাপুর ম্যাচের সময়সূচি
- Infinix Smart 20E: ১২০Hz ডিসপ্লে ও বড় ব্যাটারি?
- অনলাইনে জমির নামজারি করবেন যেভাবে, খরচ ১১৭০ টাকা
- ওয়ারিশি জমির নামজারি করতে কত টাকা লাগে, জানুন নিয়ম
- Galaxy S27 Ultra-এর ব্যাটারি, ক্যামেরা ও দাম নিয়ে যত তথ্য
- লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে? জানুন নিয়ম
- চাচ্চু’র সেই দীঘির সঙ্গে শাকিব খান, কী ঘটল নিউইয়র্কে?
- iPhone 18 Pro Max কেনার আগে সিম ও ওয়ারেন্টি যাচাই করুন