কবে মুক্তি পাবে শাকিবের দুই সিনেমা
এমন অবস্থায় অনুরাগীরা চাইছেন শিগগিরই যেন শাকিব নতুন সিনেমা নিয়ে হাজির হন। খুশির খবর হলো তাদের প্রিয় নায়কের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো হলো- ‘অন্তরাত্মা’ ও ‘লিডার: আমিই বাংলাদেশ’। দুঃসংবাদ হলো, সিনেমা দুটি কবে আলোর মুখ দেখবে এ বিষয়ে কোনো তথ্য দিতে পারলেন না সংশ্লিষ্টরা।
কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘অন্তরাত্মা’ সিনেমাটি। কিন্তু শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়। ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, সিনেমার কাজ শেষ। তবে কবে মুক্তি পাবে সে বিষয়ে আমার কোনো তথ্য নেই। প্রযোজক ভালো বলতে পারবেন। তবে আমি যতদূর শুনেছি, সামনে একটি ভালো দিন দেখে ‘অন্তরাত্মা’ মুক্তির পরিকল্পনা করছেন প্রযোজক।
সিনেমাটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন। পাবনায় হয়েছে সিনেমার শুটিং। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক।
অন্যদিকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার দুটি গানের দৃশ্যায়ণ বাকি আছে। কাজ শেষে মুক্তির বিষয়ে ভাবা হবে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সমন্বয়ক সুজন আহমেদ বলেন, সিনেমার দুটি গানের কাজ বাকি আছে। শাকিব দেশে ফেরার পর তার কাছ থেকে শিডিউল নেওয়া হবে। পরিচালক শিডিউলের বিষয়ে তার সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। জানিয়েছেন, বাকি কাজ শেষ করে দেবেন। তারপর মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেব। কাজ হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
চলতি বছর সিনেমাটি মুক্তির সম্ভাবনা আছে কি না সে বিষয়েও কোনো তথ্য দিতে পারলেন না সুজন। তবে সূত্র মারফত জানা গেছে, বছরের শেষ দিকে ‘লিডার: আমিই বাংলাদেশ’ মুক্তি পাবে।
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা তপু খান এই ছবির পরিচালক। এর মাধ্যমে খানিকটা বিরতির পর দর্শক শাকিব-বুবলি জুটির সিনেমা দেখতে পারবেন। ঢালিউড অন্দরমহলের খবর, এটিই হতে যাচ্ছে এই জুটির শেষ সিনেমা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ