পূজাকে নিয়ে কোথায় ছুটলেন সালমান
কিন্তু পূজা হেগড়েকে নিয়ে রাতের ফ্লাইটে কোথায় ছুটলেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান?
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমান খানের পরবর্তী সিনেমা ‘ভাইজান’। ভারতের লাদাগের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হবে। আগামী ৪ দিন গানের শুটিং করবেন সালমান-পূজা। আর এজন্য পূজাকে নিয়ে লাদাখের উদ্দেশ্যে মুম্বাই ছাড়েন সালমান খান।
লাদাখের শুটিং শেষ করে মুম্বাইয়ে ফিরবেন তারা। কারণ সেখানে সিনেমাটির গুরুত্বপূর্ণ ও অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন। আগামী অক্টোবরের শেষ পর্যন্ত মুম্বাইয়ে শুটিং হবে।
ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমার নাম শুরুতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ রাখা হয়েছিল। পরবর্তীতে তা বদলে রাখা হয় ‘ভাইজান’। সিনেমাটিতে পূজা হেগড়ের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে সালমানকে। এবারই প্রথম সালমানের নায়িকা হয়ে পর্দায় আসছেন পূজা। যদিও বয়সে সালমানের চেয়ে ২৭ বছরের ছোট এই অভিনেত্রী।
সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দক্ষিণী সিনেমার অভিনেতা রাম চরণ। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এ সিনেমা আগামী ৩০ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?