বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ
শিক্ষাগত যোগ্যতা
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল): এসএসসি (বিজ্ঞান)/সমমান/এসএসসি (ভোকেশনাল) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ নূন্যতম ৩.৫০ থাকতে হবে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মেডিকেল: জীববিজ্ঞানসহ এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের অবশ্যই জিপিএ নূন্যতম ৩.৫০ থাকতে হবে।
পেট্রলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ): ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্ত এসএসসি/সমমান/এসএসসি (ভোকেশনাল) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কুক ও স্টুয়ার্ড: ন্যূনতম জিপিএ ২.৫০ প্রাপ্ত এসএসসি/সমমান/এসএসসি (ভোকেশনাল) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
টোপাস: অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে এই পদে।
শারীরিক যোগ্যতা
* সিম্যান এবং এমওডিসি (নৌ) শাখার জন্য প্রার্থীদের শারীরিক উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে। এ ছাড়া পেট্রলম্যান শাখার জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ও অন্যান্য শাখার (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস) জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হলেই আবেদন করা যাবে।
* সকল শাখার প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। এছাড়া দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে। প্রার্থীদের বয়স আগামী ১ জানুয়ারি ২০২৩ তারিখে নাবিক শাখার জন্য ১৭ থেকে ২০ বছর হতে হবে। এমওডিসি (নৌ) শাখার জন্য বয়সসীমা ১৭ থেকে ২২ বছর। পদগুলোতে আবেদনের জন্য শুধু অবিবাহিত প্রার্থীরাই গ্রহণযোগ্য। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।
বেতন ও ভাতা: নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। এ ছাড়া সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাও থাকবে।
যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটের https://joinnavy.navy.mil.bd মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ২০০ টাকা।
বিস্তারিত জানতে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এই লিঙ্কে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি ২০২৬:মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য বড় খবর
- পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়াতে সরকারের নতুন উদ্যোগ, কী থাকছে আইনে?
- চাকরিচ্যুতি বিতর্কে মুখ খুলল ডিএসই, জানাল পুরো ব্যাখ্যা
- সরকারি শেয়ার ইস্যুতে রূপালী ব্যাংকের মূলধনে বড় লাফ
- আজকের মুদ্রা বিনিময় হার (২ আগস্ট ২০২৬): সকল দেশের রেট
- ২০২৬ সালের বিরল সূর্যগ্রহণ: জানুন কোথায় দেখা যাবে
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- সরকারি ছুটির তালিকায় নতুন সুযোগ, যেভাবে মিলবে৮ দিনের ছুটি
- ওমানের ভিসানীতিতে বড় পরিবর্তন, জানুন নতুন নিয়ম
- ভাই সম্পত্তি দিতে না চাইলে বোনের ৫টি আইনি পদক্ষেপ
- ২৯ কক্ষের আয়নাঘর ঘুরে যা বললেন চিফ প্রসিকিউটর
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন