৩৫ দিন বাবা-মায়ের সঙ্গে কথা বলিনি: নুসরাত
চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত দেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। সুন্দরবনে জলদস্যুদের তৎপরতার বিরুদ্ধে র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচার শুরু করেছেন কলাকুশলীরা।
‘অপারেশন সুন্দরবন’-এর শুভমুক্তি ও পোস্টার উন্মোচন উপলক্ষে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শিল্পীরা সুন্দরবনের গহিন অরণ্যে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন।
নুসরাত ফারিয়া বলেন, ৩৫ দিন বাবা-মায়ের সঙ্গে কথা বলিনি। কারও সঙ্গে কোন যোগাযোগ ছিল না। এই টিমের সদস্যরাই আমার পরিবার ছিল। কষ্ট পেলে, হাসি পেলে- সবকিছু প্রকাশের জন্য এই পরিবারই ছিল। এখন পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করছি।
তিনি আরও বলেন, ২০১৯ সাল থেকেই ‘অপারেশন সুন্দরবন’ আমার জীবনের অংশ। এখনও আমার জীবনের অংশ। মনে হয়, রিলিজের পরেও থাকবে। এক কথায়, এই ছবি ও চরিত্রটা আমার সঙ্গে সারাজীবন থেকে যাবে।
নায়িকা যোগ করেন, আমার সবশেষ সিনেমা মুক্তি পেয়েছে ২০১৯ সালে। এরপর এত ক্যামেরা একসঙ্গে দেখিনি। জাজ ছেড়ে দেওয়ার পর মনটা একটু ছোট হয়ে গিয়েছিল। ভেবেছিলাম, বড় আয়োজনের আর কোনো ছবির অংশ হতে পারব কি না। তবে আমি র্যাবের প্রতি কৃতজ্ঞ, এত বিগ বাজেটের একটি ছবিতে আমাকে যুক্ত করার জন্য।
প্রসঙ্গত, ‘অপারেশন সুন্দরবন’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, মনোজ প্রামাণিক প্রমুখ। তারা প্রত্যেকেই পোস্টার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হলেও দেশের বাইরে থাকায় সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি পরিচালক দীপংকর দীপন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ