ফরাসিদের পিটিশন সই’র জবাবে পাল্টা পিটিশন সই’র বিশ্বরেকর্ড গড়লো আর্জেন্টাইন সমর্থকরা
এবার ফরাসিদের পাল্টায় পিটিশন দায়ের করেছে আর্জেন্টাইন সমর্থকরাও। বিশ্বকাপজয় করা দলটির সমর্থকেরা ফরাসিদের ‘কান্না’ বন্ধ দেখতে চান। অনলাইন প্ল্যাটটফর্ম চেঞ্জ ডট অর্গে চলছে আর্জেন্টাইন সমর্থকদের সই সংগ্রহ।
‘ফ্রান্স স্টপ ক্রায়িং’ শিরোনামের পিটিশনটিতে লেখা হয়েছে, ‘আমরা বিশ্বকাপ ফাইনাল জেতার পর থেকে ফ্রান্সের কান্না থামছে না। তারা আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন না মেনে অভিযোগ করে চলেছে। এই পিটিশনের লক্ষ্য ফ্রান্সের কান্না থামানো এবং তাদের এটা মেনে নেওয়া যে মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়, এমবাপ্পে তাঁর পুত্র’।
ভ্যালেন্তিন গোমেজ নামের এক ব্যক্তির চালু করা এই পিটিশনে শনিবার পর্যন্ত ৫ লাখ ৭০ হাজার মানুষ সই করেছেন।
এর আগে ‘মেসওপিনিয়নস’ নামের প্ল্যাটফর্মে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পুনরায় খেলার দাবিতে পিটিশন দায়ের করেন ‘ফ্রান্স ফরএভার’ নামের এক ব্যবহারকারী। পিটিশনের শিরোনাম ‘ফ্রান্স-আর্জেন্টিনা ম্যাচ আবার হোক’। সেখানে লেখা হয়, ‘রেফারিকে কিনে নেওয়া হয়েছিল, পেনাল্টিটি হয় না। দ্বিতীয় গোলের আগে এমবাপ্পে ফাউলের শিকার হয়। ম্যাচটি পুনরায় খেলার দাবিতে সই করুন।’
আজ রোববার সকাল পর্যন্ত ২ লাখ ২৫ হাজার মানুষ এতে সই করেন। রোববার লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল নির্ধারিত নব্বই মিনিটে ২-২ এবং অতিরিক্ত সময় শেষে ৩-৩ সমতায় ছিল। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জেতে আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!