ব্রেকিং নিউজ: মারা গেলেন ফ্রান্সের তারকা ফুটবলার
ফ্রান্সের মার্শেই শহরের একটি এলাকায় এই ফুটবলারকে ২৭ রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। সেই শহরে মেন্ডিকে গুলি করার আগ মুহূর্তে ড্রাগ ডিলারদের দুই পক্ষ নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েছিল। তারাই এই গুলি করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনই খবর প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যমগুলো।
আদেল সান্তানা মেন্ডি মৃত্যুর আগে ফরাসি চতুর্থ ডিভিশনের ক্লাব ওবানিয়াতে খেলছিলেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) এই ফুটবলারের মৃত্যুর খবর জানিয়ে ক্লাবটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সে আমাদের মাঝে বিরাট এক শূন্যতা তৈরি করবে। সে না থেকেও সবসময় আমাদের সঙ্গেই থাকবে। আমাদের সব ভালোবাসা এবং সান্ত্বনা তার পরিবারের সঙ্গে থাকবে।’
২২ বছর বয়সী মেন্ডির বাবা-মা দুজনেই সেনেগালিজ। যদিও এই ফুটবলারের জন্ম হয় ফ্রান্সেই। জন্মসূত্রে ফরাসি মেন্ডির স্বপ্ন ছিল বড় ক্লাবে এবং জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা। যদিও ক্যারিয়ারের শুরুর পর্যায়ে বড় ক্লাবে খেলা হয়নি এই ফুটবলারের। ওবানিয়াতে যোগ দেওয়ার আগে ফ্রান্সের অখ্যাত কিছু ক্লাবে খেলেছিলেন মেন্ডি। তার আগে ইংল্যান্ডেও খেলেছিলেন কিছুদিন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live