ব্রেকিং নিউজ: চমক দিয়ে কলকাতা সেরা একাদশ ঘোষণা, দেখেনিন লিটন ও সাকিবের অবস্থান
কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের মৌসুমে খেলবেন এই দুই ক্রিকেটার। তবে কলকাতার সেরা একাদশে সুযোগ পাওয়া নিয়ে ইতিমধ্যেই এই দুই ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশের মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা।
অনেকেই মনে করছেন কলকাতায় সেরা একাদশে সুযোগ পাবেন না এই দুই ক্রিকেটার। কিন্তু ভারতের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার জানিয়েছেন কলকাতার সেরা একাদশে থাকবেন সাকিব এবং লিটন।
সম্প্রতি আইপিএলের এবারের আসরের প্রতিটি দলের সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। সেই প্রতিবেদনে কিছু অংশ ‘বাংলাওয়াশ ক্রিকেট’ পাঠকদের মাঝে তুলে ধরা হলো
গত বারের দলে বেশ কিছু ফাঁক তৈরি হয়েছিল। নিলামে বসার আগেই বেশ কিছু ক্রিকেটার তুলে নিয়ে সেটা ঢাকার কাজ করেছিল কলকাতা। বাকিটা হল নিলামে। এ বারের আইপিএলে কলকাতার হয়ে ওপেন করতে পারেন লিটন দাস এবং এন জগদীশন।
তিন নম্বরে শ্রেয়স আয়ার। চার নম্বরে নামতে পারেন নীতীশ রানা। ফিনিশারের দায়িত্বে এ বারও থাকছেন আন্দ্রে রাসেল। তাঁর সঙ্গে থাকবেন বেঙ্কটেশ আয়ার। এ বারের আইপিএলে সুনীল নারাইনের সঙ্গে প্রথম একাদশে ঢোকার লড়াই হতে পারে শাকিব আল হাসানের।
শার্দূল ঠাকুর রয়েছেন দলে। তাঁর সঙ্গে পেস আক্রমণ সামলাবেন লকি ফার্গুসন এবং উমেশ যাদব। স্পিনার বরুণ চক্রবর্তীকেও খেলানো হতে পারে।
সম্ভাব্য প্রথম একাদশ: লিটন দাস, এন জগদীশন (উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব এবং বরুণ চক্রবর্তী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!