যে কারণ পাকিস্তান ও ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন ডানহাতি এই পেসার
২০২২ সালের নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন মিলনে। যে কারণে ফোর্ড ট্রফির দুটি ম্যাচে খেলা হয়নি তার। ডিসেম্বরে হওয়া নিউজিল্যান্ডের ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্টেও খেলতে পারেননি ওয়েলিংটনের এই পেসার।
যদিও ওয়েলিংটনের হয়ে সুপার স্ম্যাশের প্রথম দুটি ম্যাচ খেলেছেন মিলনে। টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা শুরু করলেও পাকিস্তান ও ভারত সফরে ওয়ানডে সিরিজ খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ডানহাতি এই পেসার মনে করেন, ১৬ দিনে দুটি দেশে গিয়ে ৬টি ওয়ানডে খেলার মতো প্রস্তত নন তিনি।
মিলনের সঙ্গে আলোচনা শেষে এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এ ছাড়া ৩০ বছর বয়সি এই পেসারের সততার প্রশংসা করেছেন নির্বাচক গাভিন লারসেন। এদিকে মিলনের বদলি হিসেবে পাকিস্তানে সফরে ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে ব্লেয়ার টিকনারকে।
বর্তমানে টেস্ট দলের সঙ্গে পাকিস্তানেই রয়েছেন এই পেসার। আগামী ৯, ১১ এবং ১৩ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর ভারতের মাটিতে গিয়ে ২৭, ২৯ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ খেলতে কিউইরা।
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ব্লেয়ার টিকনার, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, ইশ সোধি এবং টিম সাউদি
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live