রোনালদোর ‘হ্যাঁ’,মদরিচের ‘না’
স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, রোনালদোর সঙ্গে তাঁর সাবেক সতীর্থ মদরিচকে যুক্ত করতে চেয়েছিল আল নাসর। দুজন একসঙ্গে ছয় মৌসুম খেলেছেন রিয়াল মাদ্রিদে। মাঠের ফুটবলে নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো, সৌদি আরবের অপেক্ষাকৃত অচেনা পরিবেশে একে অপরের উপস্থিতিতে স্বাচ্ছন্দবোধও করবেন—এমনটাই ছিল ভাবনায়।
রোনালদোর সঙ্গে এরই মধ্যে বড় অঙ্কের চুক্তি স্বাক্ষর করেছে আল নাসর। সৌদি গণমাধ্যমের খবর অনুযায়ী—বেতন, বিজ্ঞাপন ও অন্য খাত মিলিয়ে বছরে ২১ কোটি মার্কিন ডলার পাবেন রোনালদো।
লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল মদরিচকেও। এ বছরের জুলাইয়ে রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তাঁর। ৩৭ বছর বয়সী মদরিচ ইউরোপের ফুটবলে এরপরও খেলতে পারবেন কি না, এ নিয়েও নানা রকমের গুঞ্জন আছে। রিয়াল মাদ্রিদও তাঁর সঙ্গে নতুন চুক্তি করবে কি না, সংশয় আছে তা নিয়েও।
এসব অনিশ্চয়তার পরও আল নাসরের প্রস্তাব গ্রহণ করেননি মদরিচ। কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া দলের অধিনায়ক মদরিচ অবশ্য রিয়ালে আরও এক মৌসুম চুক্তি বাড়ানোর প্রত্যাশা করছেন। যে কারণে এখনই আল নাসরে যাওয়ার কারণ দেখছেন না তিনি।
রোনালদো, মদরিচের পাশাপাশি সাবেক রিয়াল অধিনায়ক সের্হিও রামোসকেও সৌদি আরবে নিয়ে যেতে চায় আল নাসর। ৩৬ বছর বয়সী রামোস এখন পিএসজিতে। বর্তমান চুক্তি শেষ হচ্ছে জুনে। প্যারিসের ক্লাবটিতে প্রথম মৌসুমের বেশির ভাগ সময় চোটে কাটালেও চলতি মৌসুমে ফিট আছেন রামোস। তবে তাঁর খেলায় পিএসজি খুব সন্তুষ্ট বলে আভাস মিলছে না। আল নাসরের লক্ষ্য, জুনে ফ্রি এজেন্ট হয়ে গেলে রামোসকে নিয়ে আসবে তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!