এই বছরই শচীনের রেকর্ড ভেঙ্গে দিতে পারেন কোহলি
তবে সবাই ছেড়ে দিলেও সে ক্রিকেটারটি নিজের লক্ষ্যের প্রতি ছিল অবিচল। তিন বছর পর টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে নিজের সেঞ্চুরি খরা মেটান এ ক্রিকেটার। পরবর্তীতে দুমাসের মধ্যেই পেয়ে যান আরও একটি সেঞ্চুরি। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কথা বলা হচ্ছে ভারতীয় প্লেয়িং লিজেন্ড বিরাট কোহলির। সময়ের পালা বদলে তরুণ সেই ছেলেটি এখন অভিজ্ঞতার ভান্ডার। ২০২২ সালের ডিসেম্বরে এসে পেয়েছেন নিজের ৪৪ তম ওয়ানডে সেঞ্চুরি। টেস্ট,ওয়ানডে, টি-টোয়েন্টি সব মিলিয়ে ৭২ টি সেঞ্চুরির মালিক কোহলি।
বছরের শেষে সেঞ্চুরির হিসেবে পন্টিংকেও ছাড়িয়ে গেলেন এই ক্রিকেটার, এখন কোহলির সামনে শুধুই তার আদর্শ শচীন টেন্ডুলকার। সাবেক ভারতীয় ক্রিকেটার এবং বর্তমানে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ সঞ্জয় বঙ্গার মনে করেন এই বছরই শচীনকে ছাড়িয়ে যেতে পারেন কোহলি। এক অনুষ্ঠানে তিনি বলেন"খুব অল্প বয়সের মধ্যেই ৪৪ টি ওয়ানডে সেঞ্চুরি করে ফেলেছে কোহলি।
শচীনের ওয়ানডে সেঞ্চুরি সংখ্যা ৪৯ টি। এই বছর প্রচুর ওয়ানডে ম্যাচ খেলবে ভারতীয় দল, আমার বিশ্বাস ভারত যদি বিশ্বকাপ ফাইনাল খেলে এবং কোহলি নিজের সেরা ছন্দে থাকে তাহলে এই বছরই শচীনের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে ফেলবেন কোহলি"। বিশ্রাম দিয়ে ক্রিকেটারদের খেলানোর পক্ষে বিশ্বাসী বিসিসিআই। গুঞ্জন রয়েছে আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে বিশ্রাম দিতে পারে নির্বাচক মন্ডলী।
কোহলিকে বছরজুড়ে বিশ্রাম নিয়ে খেলানো হবে কিনা এ প্রশ্নের উত্তরে সঞ্জয় বলেন"আমার বিশ্বাস হয়তো টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হবে কোহলিকে। সবগুলো ওয়ানডে ম্যাচেই হয়তো দেখা যাবে কোহলিকে। ওয়ানডে ক্রিকেটে অনেক কিছুই দেওয়ার রয়েছে কোহলির। তাই আমার মতে ওকে যত বেশি সম্ভব ওয়ানডে খেলানো উচিত"। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচের মতে তার শিষ্য এই বছরই ভেঙ্গে ফেলতে পারেন শচীনের রেকর্ড। বাস্তবিক অর্থে ব্যাপারটি বেশ কঠিনই বটে। তবে কঠিন এই কাজটি কোহলি করতে পারেন কিনা এটাই এখন দেখার পালা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live