মিসবাহ-ওয়াকারদের বিদায় করার আসল কারণ ফাঁস
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের একদম আগমুহূর্তে পাকিস্তানের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান মিসবাহ উল হক। মিসবাহ কারণ হিসেবে দেখিয়েছিলেন ‘পারিবারিক ব্যস্ততা’। অন্যদিকে মিসবাহর সরে যাওয়াকে কারণ হিসেবে দেখিয়ে বোলিং কোচের পদ থেকে সরে যান ওয়াকার ইউনিসও। বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টের ঠিক আগে এমন সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল তখন। তবে এবার জানা গেল আসল কারণটা, রমিজের মুখ থেকেই।
এক টিভি আলোচনায় মিসবাহ–ওয়াকারের পদত্যাগ বিষয়ে মুখ খুলেছেন রমিজ। সামা টিভির একটি অনুষ্ঠানে রমিজ বলেন, ‘ওরা পুরো দুই বছরের বেতন পেয়েছিল। পূর্ণ সম্মানই দেওয়া হয়েছিল। আর চেয়ারম্যান হিসেবে ওদের সরিয়ে দেওয়ার অধিকার আমার ছিল। এখনো তো ওরা (বর্তমান ব্যবস্থাপনা কমিটি) সাকলাইনকে (সাকলাইন মুশতাক) সরিয়ে মিকি আর্থারকে নিয়ে আসার কথা বলছে। আমি কোচদের সঙ্গে এমনভাবে চুক্তি করেছি, যাতে কাউকে তিন বছরের দায়িত্ব দিয়ে বোর্ড বিদায় না দেয়।’
২০১৯ সালের সেপ্টেম্বর থেকে কোচ হিসেবে পাকিস্তান দলের সাথে কাজ করছিলেন মিসবাহ এবং ওয়াকার। ২০২১ সালের সেপ্টেম্বরে পিসিবিতে আসেন রমিজ। তবে মিসবাহ ও ওয়াকারের সঙ্গে কথা বলেই তাদের সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সদ্য সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা, ‘তখন বাৎসরিক চুক্তি ছিল। ওরা এমনিতেই জানুয়ারি–ফেব্রুয়ারির দিকে চলে যেত। আমরা নতুন ম্যানেজমেন্ট আনলাম। কাজটা সহজ ছিল না। আমি ওয়াকারের সঙ্গে খেলেছি। ওর সঙ্গে কথা বলে আমার ভাবনার কথা জানিয়েছিলাম। সিইও মিসবাহর সঙ্গে কথা বলেছিলেন।’
তবে এতকিছুর পরেও বিশ্বকাপ শুরুর ঠিক আগে আগে প্রধান কোচ এবং বোলিং কোচ বদলে ফেলার মত সিদ্ধান্তটি কিছুটা দৃষ্টিকটু ছিল বলেই মেনে নিয়েছেন রমিজ, ‘এটা ঠিক যে বিশ্বকাপ শুরুর সপ্তাহ–দশ দিন আগে কোচ বদলে ফেলাটা ভালো দেখায় না। তবে আমার একটা ভাবনা ছিল। যে কারণে ওদের নিয়ে শুধু নির্দিষ্ট একটা পর্যায় পর্যন্ত যাওয়া যেত। আমি যখন ধারাভাষ্য দিতাম, তখনই বুঝেছিলাম একটা পরিবর্তন দরকার।’
চেয়ারম্যানের পদ হারানোর পর থেকেই একের পর এক বোমার ফাটাচ্ছেন রমিজ। দায়িত্ব নেওয়া নতুন চেয়ারম্যান নাজাম শেঠির সমালোচনাও করছেন প্রতিনিয়ত। তাকে কার্যালয় থেকে নিজের জিনিসপত্র আনতে দেওয়া হয়নি, অসম্মানজনকভাবে সরানো হয়েছে বলে ক্ষোভও জানিয়েছেন। প্রায় প্রতিদিনই দায়িত্ব হারানো ও নিজের সময়ের নানা কার্যক্রম নিয়ে কথা বলছেন টুইটার, ইউটিউব ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!