আমি খেলোয়াড় হলে বিপিএলের বদলে আইপিএল খেলতাম : সুজন
সামান্য ডিআরএস প্রযুক্তিও নেই। বিপিএলের ৯ম আসর শুরুর প্রাক্কালে এমন অনেক 'নেই' মেনে নিয়েছেন জাতীয় দলের বর্তমান টিম ডিরেক্টর খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন।
৬ জানুয়ারি থেকে শুরু হবে এবারের বিপিএল। একই সময় চলবে দক্ষিণ আফ্রিকায় এসএ-২০ ও সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-২০ লিগ। নামীদামী খেলোয়াড়রা বিপিএল ফেলে ওই দুই লিগকেই বেছে নিয়েছেন। কারণ সেসব জায়গায় পেশাদারিত্ব আর অর্থের পাশাপাশি আইপিএল দলের নজরে পড়ার সুযোগ আছে। আজ মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদ মাহমুদ সুজন স্বীকার করে নেন যে, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বিপিএল।
সুজন বলেন, 'পেশাদারিত্বের দিক থেকে আমরা খুবই ভালো ছিলাম, আইপিএলের পরই আমরা ছিলাম। তবে এখন অনেকে ভালো করছে, আমাদের ছাড়িয়ে যাচ্ছে। ড্রাফট থেকে যারা আসছে আমরা তেমন ভালো খেলোয়াড় পাইনি। দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতের ঐ দুই টুর্নামেন্টে দলগুলো আইপিএল-কেন্দ্রিক। সবারই একটা লক্ষ্য থাকে আইপিএল খেলার। ওসব টুর্নামেন্ট খেলতে গেলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের নজরে পড়ার সুযোগ থাকে। '
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ আরও স্বীকার করে নেন যে, এই সময়ে তিনি খেলোয়াড় থাকলে বিপিএলের বদলে আইপিএলকেই বেছে নিতেন। সুজনের ভাষায়, 'আইপিএলের মতো তো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই। আমি খেলোয়াড় হলে আমিও এই টুর্নামেন্ট (বিপিএল) না খেলে ওই টুর্নামেন্টে যেতাম, এটা খুবই স্বাভাবিক। এটার কারণেই আমরা একটু পিছিয়ে যাচ্ছি। ভারতের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না। '
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live