বিশ্বকাপের সেরা এনজো ফার্নান্দেজকে বিশাল অংকের টাকার প্রস্তাব দিল চেলসি
সবার আগে এনজোর সঙ্গে নাম জড়ায় লিভারপুলের। সে সময় ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টাইন মিডফিল্ডারকে কিনতে অ্যানফিল্ডের দলটি ১০০ মিলিয়ন ইউরোও খরচ করতে রাজি।
তবে এনজোর জন্য বেনফিকার চাওয়া ছিল আরও বেশি, ১২০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ নির্ধারণ করেছিল পর্তুগিজ ক্লাবটি। লিভারপুলের পর টাকার অঙ্ক বাড়িয়ে লড়াইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের যোগ দেওয়ার কথাও শোনা যায়।
একপর্যায়ে লিভারপুলের কাছ থেকে এনজোকে ইউনাইটেডের ছিনিয়ে নেওয়ার শঙ্কাও তৈরি হয়। তবে লিভারপুল ও ইউনাইটেডকে নিরাশ করতে এগিয়ে আসে আরেক ইংলিশ পরাশক্তি চেলসি। নাটকীয়তা শেষে এখন এনজোর স্ট্যামফোর্ড ব্রিজে যাওয়া সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।
ইতালিয়ান সাংবাদিক ও দলবদল–বিশেষজ্ঞ গিয়ানলুকা দি মারজিও বলছেন, এনজোকে নিয়ে চেলসি-বেনফিকার চুক্তি এখন সম্পন্ন হওয়ার অপেক্ষায়। এনজোর সঙ্গে ব্যক্তিগত শর্তাবলির ক্ষেত্রেও ঐকমত্যে পৌঁছেছে দুই পক্ষ। এমনকি এনজোকে কিনতে শুরুতে বেনফিকার চাওয়া ১২০ মিলিয়ন ইউরোর যে অঙ্ক, সেটিও ছাড়িয়ে গেছে ব্লুজরা।
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার জন্য চেলসির ১২৭ মিলিয়ন ইউরো দিতে রাজি। এ খবর সত্যি হলে রোমেলু লুকাকুকে ছাড়িয়ে এনজো হবেন চেলসির ইতিহাসে সবচেয়ে দামি তারকা। এর আগে ২০২১ সালে লুকাকুকে কিনতে চেলসির খরচ হয়েছিল ১১৩ মিলিয়ন ইউরো।
শুরুতে অবশ্য অতিরিক্ত দামের কারণে জানুয়ারিতে এনজোর দলবদল অসম্ভব বলেই মনে হচ্ছিল। তবে ২১ বছর বয়সী এই তারকাকে পেতে উন্মুখ চেলসি গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে চাইছিল না। বিশেষ করে, মাঝমাঠে এ মৌসুমে বেশ সংগ্রাম করতে হচ্ছে চেলসিকে।
পাশাপাশি এ মৌসুম শেষে জর্জিনিও ও এনগালো কান্তের ক্লাব ছেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই আগেভাগেই এনজোকে দিয়ে বিকল্প ব্যবস্থা করে রাখতে চাইছে গ্রাহাম পটারের দল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!