ব্রেকিং নিউজ: ভ্যাট দিয়ে সচল সাকিবের রেস্টুরেন্টের জব্দ ব্যাংক হিসাব
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের রবিউল প্লাজার সাকিব ৭৫ রেস্টুরেন্টের বকেয়া টাকা আদায়ের জন্য ব্যাংক হিসাব জব্দ করার সুপারিশ করে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট।
এরপর রোববার (১ জানুয়ারি) সোনালী ব্যাংকের বনানী শাখায় ভ্যাটের দুটি ট্রেজারি চালানের মাধ্যমে বকেয়া তিন লাখ ৯২ হাজার ৮৮৮ টাকা এবং এর ওপর ২ শতাংশ হারে সুদের টাকা পরিশোধ করার পর জব্দ হওয়া ব্যাংক হিসাবগুলো সচল হয়। এর আগে সাকিব ৭৫ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ভ্যাট না দেওয়ায় প্রতিষ্ঠানটির নামে ওয়ারেন্ট জারি করে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট এবং সাকিবের রেস্টুরেন্টের ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়।তাছাড়া ১৫ দিনের মধ্যে টাকা দেওয়ার আলটিমেটাম দেয় ভ্যাট কমিশনারেট। পরে সরকারের বকেয়া টাকা পরিশোধ করে ব্যাংক হিসাব সচল করে সাকিবের মালিকানাধীন রেস্টুরেন্ট।
উল্লেখ্য যে, সাকিব ৭৫ রেস্টুরেন্টের পার্টনার হিসেবে রয়েছে জাতীয় দলের আরেক ক্রিকেটার ইমরুল কায়েস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live