মাঠে নামতে পারবেন না রোনালদো আর খেলা হলো না সৌদির সেই মাঠে
নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাঠে নামলে আরও বড় সমস্যায় পড়তে হত রোনালদো এবং তার ক্লাবকে। শেষ পর্যন্ত কিছুই হল না। রোনালদোও মাঠে নামতে পারলেন না। খেলাও হল না আল নাসেরের।
না, রোনালদো মাঠে নামতে না পারার কারণে খেলা বন্ধ হয়নি। বরং প্রবল বৃষ্টিতে মাঠে বৈদ্যুতিক সমস্যা দেখা দেওয়ায় খেলা বন্ধ করে দেওয়া হয়।
খেলা শুরু হওয়ার অনেক আগে থেকেই প্রবল বৃষ্টি হচ্ছিল সৌদিতে। এরপরও রোনালদো মাঠে নামবেন, তার খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। ২৮ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছিল।
কিন্তু মাঠের বাইরেই তাদের আটকে দেওয়া হয়। গেট বন্ধ ছিল। শুধু সমর্থকরা নন, মাঠকর্মী, নিরাপত্তা রক্ষী, রাঁধুনিরাও মাঠের বাইরে অপেক্ষা করছিলেন। খেলা কখন শুরু হবে সেই অপেক্ষা করছিলেন তারা।
শেষ পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে ঘোষণা করা হয়, খেলা হবে না। দর্শকদের কাছে ক্ষমাও চেয়ে নেয় ক্লাব। পরে টুইট করেও সে কথা জানায় তারা।
টুইটে আল নাসের লেখে, ‘প্রবল বৃষ্টিতে স্টেডিয়ামের বৈদ্যুতিক ব্যবস্থায় সমস্যা হয়েছে। সে কারণে আল তাইয়ের বিরুদ্ধে ম্যাচ বন্ধ করা হয়েছে। শুক্রবার ম্যাচটি আয়োজন করার চেষ্টা হবে। এ ভাবে খেলা বন্ধ হয়ে যাওয়ায় সবার কাছে আমরা ক্ষমা চাইছি।’
আগেই জানা, বৃহস্পতিবার রাতে আল তাইয়ের বিরুদ্ধে অভিষেক হচ্ছে না রোনালদোর। কারণ, ২০২২ সালের এপ্রিলে গুডিসনে পার্কে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভার্টনের কাছে হারের পর সাজঘরে ফেরার সময় খুদে ভক্তের মোবাইল আছড়ে ভেঙে দেন রোনালদো।
প্রিয় তারকাকে হাতের কাছে দেখতে পেয়ে ছবি তোলার জন্য মোবাইল বাড়িয়েছিল ১৪ বছরের জেকব হার্ডিং। ম্যাচ হেরে যাওয়ায় মাথা গরম ছিল রোনালদোর। রাগে ফোনটা টেনে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন।
জেকবের মা সারাহ ক্ষোভ উগরে দিয়েছিলেন রোনাল্ডোর উপর। এই ঘটনার পরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন রোনালদো। মারসেসাইড পুলিশ তাকে ডেকে সতর্কও করে দিয়েছিল। আলাদা করে তদন্তে নামে এফএ। সে তদন্তেই তার ওপর নেমে আসে শাস্তির খাঁড়া। দুই ম্যাচ বহিষ্কার করা হয় তাকে।
ফিফার ১২.১ ধারায় বলা হয়েছে, যদি কোনও ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় এবং সেই ফুটবলারকে দুই, তিন বা চার ম্যাচে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয় তা হলে সেটা তাকে মানতেই হবে। যদি তার মধ্যে কোনও ফুটবলার এক দেশ থেকে অন্য দেশে চলে যান তা হলেও তার শাস্তি কার্যকর থাকবে।
রোনালদোকে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়ার পরে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হওয়ায় প্রিমিয়ার লিগের খেলা বন্ধ হয়ে যায়। ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলে ফুলহ্যামের বিরুদ্ধে এবং বিশ্বকাপের পরে প্রথম ম্যাচ খেলে বার্নলের বিরুদ্ধে। ম্যানইউর সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাওয়ায় এই দু’টি ম্যাচেই দলে ছিলেন না রোনালদো। ফলে ওই নিষেধাজ্ঞা তার নতুন ক্লাবের প্রথম দু’টি ম্যাচেই কার্যকর হবে। সে কারণেই আল নাসেরের হয়ে প্রথম দু’ম্যাচে মাঠে নামতে পারবেন না রোনালদো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!