নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে এই দুই তারকাকে পাচ্ছে না পাকিস্তান
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানেই চোটের কারণে এই দুই তারকার দলে না থাকার কথা জানিয়েছে বোর্ড।
তাদের বদলে পাকিস্তান দলে বেশ কিছু নতুন মুখ সুযোগ পেয়েছেন। সম্প্রতি পাকিস্তান কাপ ওয়ানডে টুর্নামেন্টে দারুণ পারফর্ম করা ব্যাটার কামরান গুলাম, তৈয়ব তাহির ও লেগ স্পিনার উসামা মির জায়গা পেয়েছেন দলে। আর দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার হারিস সোহেল ও ব্যাটার শান মাসুদ।
পাকিস্তানের প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি জানিয়েছেন, 'ক্রিকেট বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে ক্রিকেটের বিশ্বআসর। সেই আসরের জন্য পাকিস্তানের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই হোম সিরিজ। কিন্রু সেই সিরিজেই নেই পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ এই দুই তারকা।'
আগামী ৯ জানুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে পাকিস্তানের এই ওয়ানডে সিরিজ। এরপর ১১ ও ১৩ জানুয়ারি একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইমাম-উল হক, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, আগা সালমান, শাহনওয়াজ দাহানি, শান মাসুদ, তৈয়ব তাহির, উসামা মির
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live