এবার বিশেষ এক সম্মান পেলেন স্কালোনি
তবে নিজেদের ক্লাবের সাবেক খেলোয়াড় যখন বিশ্বকাপজয়ী কোচ তখন আর সংবর্ধনার দেওয়ার সুযোগটি হাতছাড়া করেনি মায়োর্কা। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ১-০ গোলের জয় পায় ক্লাবটি। ম্যাচটির কিক-অফ করেন স্কালোনি। এছাড়া তাকে স্বাক্ষরিত একটি জার্সিও উপহার দেয় মায়োর্কা।
আর্জেন্টিনার নিউওয়েলস ওল্ড বয়েস ক্লাবের মাধ্যমে সিনিয়র ফুটবলে পা রাখেন স্কালোনি। তবে ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন স্পেনে। দেপোর্তিভা লা করুনায় আটটি মৌসুম কাটিয়েছেন। খেলেছেন রেসিং সান্তেন্দারের হয়েও। ইতালিয়ান ক্লাব লাৎজিওতে যোগ দেওয়ার পর ২০০৮-০৯ মৌসুমে মায়োর্কার হয়ে খেলতে আবারও স্পেনে ফিরেন স্কালোনি।
এদিকে আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির চুক্তি বৃদ্ধির সম্ভাবনা অনেক দূর এগিয়েছে। আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না আসলেও মৌখিকভাবে দুইপক্ষই সম্মতি দিয়েছেন। স্কালোনি নিজেও বললেন সেই কথা। তিনি বলেন, ‘হ্যাঁ আমাদের মধ্যে আলোচনা চলছে। আমি এমন এক জায়গায় রয়েছি যা যেকোনো আর্জেন্টাইনের জন্য স্বপ্নের। অনেক দিন আগেও একবার বলেছিলাম। বিশ্বকাপ জয়ের পর থেকে অসাধারণ সময় কাটছে আমার। ’
২০১৮ সালে অন্তর্বর্তীকালীন হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। পরে তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। তার হাত ধরেই ৩৬ বছর বিশ্বকাপ জয়ের আক্ষেপ মেটায় আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live