জিদানকে ফ্রান্স ফুটবল প্রধানের অসম্মান, রেগে আগুন এমবাপ্পে
দেশমের সঙ্গে নতুন করে চুক্তি না করলে জিনেদিন জিদান ফ্রান্সের নতুন কোচ হতে পারেন, এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল বাতাসে। কিন্তু টানা দুটি বিশ্বকাপ ফাইনালে যে কোচ উঠতে পারেন, তার কদর বুঝে দেশমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ফরাসি ফুটবল ফেডারেশন। বরং কদর না হলেই ব্যাপারটা অস্বাভাবিক লাগত।
তবে ফ্রান্সের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করা ফ্রান্সের ফুটবল কিংবদন্তি জিদানকে নিয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান নুয়েল লে গ্রায়েতের ন্যাক্কারজনক মন্তব্যেই মূলত তৈরি হয়েছে বিতর্ক। লে গ্রায়েত 'আরএমসি'র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি জিদানকে (কোচ বানানোর ব্যাপার) নিয়ে কথা হচ্ছিল। তার অনেক সমর্থক আছে, কেউ কেউ দেশমের বিদায় চাইছিলেন। কিন্তু কে পারবে দেশমকে তীব্র তিরস্কার করতে? কেউই না।’
ফ্রান্স ফুটবল প্রধান আরও যোগ করেন, ‘জিদান ব্রাজিলের কোচ হবেন? তিনি যা খুশি, করতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না। আমি কখনও তার সঙ্গে দেখা করিনি। আমরা কখনও দেশমের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা ভাবিনি। তিনি যেখানে চান, যে ক্লাবে ইচ্ছে যেতে পারেন। জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন? অবশ্যই না। উনি ফোন করলে আমি ধরতামও না।’
১৯৯৮ সালের বিশ্বকাপে একক নৈপুণ্যে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান জিদান, ২০০০ সালে জেতেন ইউরো চ্যাম্পিয়নশিপ। জিদানকে মনে করা হয় ফরাসি ফুটবলের কিংবদন্তি। তাই ফ্রান্স ফুটবল প্রধানের অসম্মানজনক এমন মন্তব্যে তোলপাড় লেগে গেছে সে দেশের ফুটবল অঙ্গনে। যা শুনে মুখ না খুলে থাকতে পারলেন না বর্তমান সময়ে ফ্রান্স জাতীয় দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পেও।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লে গ্রায়েতের নিন্দা করে পিএসজির তারকা এমবাপ্পে লিখেছেন, ‘জিদান মানেই ফ্রান্স। তার মতো একজন কিংবদন্তিকে কিছুতেই এভাবে অসম্মান করা যায় না।’
এদিকে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আমেলি ওদিয়া কাস্তেরা গ্রায়েতকে জিদানের কাছে ক্ষমা চাইতে বলেছেন। টুইটে ফেডারেশনের সভাপতি পদে ইনভার্টেড কমা ব্যবহার করে বলেন, ‘খেলার একজন কিংবদন্তিকে চূড়ান্ত লজ্জাজনক অপমান। যাতে আমরা সকলেই আহত। ফ্রান্সের একজন ক্রীড়া সংস্থার ‘প্রেসিডেন্টের’ এমন মন্তব্য করা উচিত নয়। অনুগ্রহ করে জিদানের কাছে ক্ষমা চেয়ে নিন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!