বুমরাহকে হারালো ভারত
গত বছরের সেপ্টেম্বর থেকেই মাঠের বাইরে রয়েছেন বুমরাহ। সেই সময় থেকেই পিঠের চোটে ভুগছেন তিনি। এরই মধ্যে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীতে বুমরাহর পুনর্বাসন শেষ হয়েছে। এরপর তিনি অনুশীলনেও ফিরেছেন।
নিয়মিত অনুশীলনে তাকে বোলিংও করতে দেখা গেছে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছিল, 'এই পেসার তার পুনর্বাসন শেষ করেছে এবং এনসিএ তাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করেছে। দ্রুতই সে ভারতের ওয়ানডে দলের সঙ্গে যোগ দেবে।'
যদিও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে ভারতের ওয়ানডে দলের সঙ্গে গুয়াহাটিতে যাননি বুমরাহ। আগামী ১০ জানুয়ারি এখানেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে ১২ ও ১৫ জানুয়ারি।
ভারতের জার্সি গায়ে মাঠে নামার জন্য বুমরাহর অপেক্ষা শেষ হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে। ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
ভারতের ওয়ানডে স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও আর্শদীপ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live