বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পরও বাদ পড়লেন ঈশান কিষান
মাত্র ১২৬ বলে ২০০ রান করে ভেঙেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের দ্রুততম দ্বিশতকের রেকর্ড। এত কিছু করেও কিন্তু পরের ওয়ানডেতেই একাদশে সুযোগটা মিলছে না ঈশান কিষানের।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, ভারতের একাদশে প্রথম পছন্দ শুভমান গিল, ঈশান কিষান নয়।
বাংলাদেশে বিপক্ষে কিষান মূলত সুযোগ পেয়েছিলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার জায়গায়। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই চোট কাটিয়ে ফিরছেন রোহিত।
আরেক ওপেনার গিল এই সংস্করণে নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন। গিলের অভিষেক ২০১৯ সালে হলেও ভারতের জার্সিতে নিয়মিত হন ২০২২ সালের জুলাই থেকে।
গত বছর দলে ফেরার পর এখন পর্যন্ত দলের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ওপেনার। এই সময়ে ১০২ স্ট্রাইক রেট আর ৭০.৮৮ গড়ে রান করেছেন ৬৩৮।
সেই তুলনায় কিষান কিছুটা অধারাবাহিক। দ্বিশতকের ইনিংসটা বাদ দিলে ওয়ানডেতে খেলা বাকি আট ইনিংসে করেছেন ৩৩.৩৭ গড়ে ২৬৭ রান। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট গিলের ধারাবাহিকতার পেছনেই ছুটেছে।
বিপিএলের এমন দিনও ছিল! এক সময় খেলতেন বিশ্বের সেরা ক্রিকেটাররা। টুর্নামেন্ট–সেরার পুরস্কার ছিল গাড়ি। ২০১২ সালে টুর্নামেন্ট–সেরার পুরস্কার গাড়ির সঙ্গে সাকিবের এই ছবি দেখে দীর্ঘশ্বাসই পড়েসংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক, কিষানকে আমরা একাদশে সুযোগ দিতে পারব না। গত ৮ থেকে ৯ মাসে আমরা যেভাবে ওয়ানডে ক্রিকেটটা খেলছি, তাতে গিলকেই খেলানো উচিত। সে ওপেনিংয়ে দারুণ করছে। কিষান দুর্ভাগা, তবে সে আমাদের বিবেচনার বাইরে চলে যাচ্ছে না।’
ঠিক একই কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সুযোগ পাচ্ছেন না ফর্মের তুঙ্গে থাকা সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে খেলবেন লোকেশ রাহুল। রাহুলের হাতেই থাকছে উইকেটকিপিংয়ের দায়িত্ব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!