আফ্রিদিকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিল পিসিবি
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ছিল পিসিবির নতুন নির্বাচক প্যানেলের প্রথম ‘অ্যাসাইনমেন্ট’। প্রথম পরীক্ষায় বেশ ভালোভাবেই উতরে গেছেন আফ্রিদিরা। বিশেষ করে তিন বছর পর সরফরাজ আহমেদকে টেস্ট দলে ফেরানোর সাহসী সিদ্ধান্তে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন সাবেক অধিনায়ক আফ্রিদি। সরফরাজও আস্থার প্রতিদান দিয়ে হয়েছেন সিরিজ-সেরা। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুটাও ভালো করছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে এগিয়ে ১-০ ব্যবধানে।
সব মিলিয়ে আফ্রিদির দল নির্বাচনে সন্তুষ্ট পিসিবিও। সেটার পুরস্কার হিসেবে সাবেক অলরাউন্ডারকে পূর্ণমেয়াদে দায়িত্ব দিতে যাচ্ছে বোর্ড। সব ঠিক থাকলে এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রেখে দেওয়া হতে পারে আফ্রিদিকে। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল আজ এ তথ্য দিয়েছে। শুধু পূর্ণকালীন প্রধান নির্বাচকই নন, আফ্রিদি নাকি কোচ নিয়োগে গঠিত পরামর্শ কমিটিতেও থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
পিসিবির এক মুখপাত্র দ্য নিউজ ইন্টারন্যাশনালকে বলেন, ‘চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে শহীদের (আফ্রিদি) কথা হয়েছে। শুরুতে অন্তর্বর্তীকালীন নির্বাচকের দায়িত্ব দেওয়া হলেও এখন তাঁকে রেখে দেওয়ার চিন্তাভাবনা চলছে। যেহেতু এ বছর আমাদের দুটি বড় ইভেন্ট আছে এশিয়া কাপ ও বিশ্বকাপ।’নিউজিল্যান্ড সিরিজ শেষেই প্রধান কোচ সাকলাইন মুশতাকের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাবে পিসিবির। তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় না বোর্ড। নাজাম শেঠি বরং পুরোনো একজনকেই নতুন কোচ করে আনতে চান। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের কোচ হিসেবে শোনা যাচ্ছে মিকি আর্থারের নাম। ২০১৭ সালে আর্থারের অধীনেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। সেটাই বড় আসরে তাদের সর্বশেষ শিরোপা।
এই মুহূর্তে আর্থার আছেন ইংলিশ কাউন্টি ক্লাব ডার্বিশায়ারের দায়িত্বে। শিগগিরই ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাবে তাঁর। আবারও পাকিস্তানের কোচ হতে আগ্রহের কথা অনেক আগেই জানিয়েছেন আর্থার। তবে দ্য নিউজ ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে লিখেছে, ৫৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান কোচ নাকি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পিসিবির কাছে এক মাস সময় চেয়েছেন।
ফেব্রুয়ারিতে পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে বোলিং কোচ শন টেইটেরও। তাঁর জায়গায় উমর গুলের নাম শোনা যাচ্ছে। পাকিস্তানের সাবেক গতিতারকা গুলের কোচিংয়ে হাতেখড়ি হয়েছে গত বছরই। আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live