তৌহিদ হৃদয়ের হাতে ৮ সেলাই
তার বৃহস্পতি ছিল তুঙ্গে। টানা তিন ম্যাচে ম্যাচ সেরার পুরষ্কারের দূর্লভ কৃতিত্বের অধিকারী হয়েছেন মঙ্গলবার। আগের দুই ম্যাচে ম্যাচ জেতানো হাফ সেঞ্চুরির সুবাদে জিতেছিলেন সেরার পুরস্কার।
মঙ্গলবার শেরে বাংলায় ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৪৬ বলে ৮৪ রানের উত্তাল ইনিংস উপহার দিয়ে সিলেট স্ট্রাইকার্সকে ২০০‘র ঘরে পৌঁছে আবারও ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তৌহিদ হৃদয়।
কিন্তু এ কৃতিত্ব ও সুখটা মাঠে থেকে উপভোগ করতে পারেননি। ফিল্ডিংয়ের সময় বলের সিমের আঘাত লেগে বাঁ হাতের তালু এবং আঙ্গুল ফেটে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
শুধু হাত ও আঙ্গুল ফেটে ঢাকা ডোমিনেটরস ইনিংসের ১২ নম্বর ওভারে মাঠ ত্যাগই নয়, ফেটে যাওয়া জায়গায় ৮টি সেলাই দিতে হয়েছে তৌহিদ হৃদয়ের এবং বিসিবি চিকিৎসকরা তাকে ২ সপ্তাহর পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। এর অর্থ চট্টগ্রাম পর্বে আর মাঠে নামা হচ্ছে না তৌহিদ হৃদয়ের।
সিলেট স্ট্রাইকার্সের মিডিয়ার ম্যানেজার মিনহাজউদ্দীন খান মঙ্গলবার গভীর রাতে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গতঃ ঢাকার অধিনায়ক নাসির হোসেনের স্কোয়ার কাট ধরতে গিয়ে বাঁ-হাতের তালু ফেটে রক্ত বেরিয়ে পড়ে হৃদয়ের। ফিজিও এসে তাকে ধরে ড্রেসিং রমে নিয়ে যান।
সিলেটের পেসার রেজাউর রহমান রাজার শর্ট বলে সজোরে স্কোয়ার কাট করেছিলেন নাসির। প্রচন্ড গতিতে যাওয়া সেই শট বুক সমান উচ্চতায় চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো তৌহিদ হৃদয়ের কাছে। তিনি তা ধরে রাখতে পারেননি। মারের প্রচন্ডতায় বল গিয়ে আঘাত করে তার হাতের তালুতে। সঙ্গে সঙ্গে বলের সিমে লেগে তালু এবং আঙ্গুল ফেটে রক্তাক্ত হয়ে যায় তার হাত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live