অবিশ্বাস্য ভাবে শেষ হলো পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের সেঞ্চুরির পরও ৪৯.৫ ওভারে ২৬১ রানে অলআউট হয় সফরকারিরা। জবাবে পাকিস্তানের ইনিংস গুটিয়ে গেছে ৪৩ ওভারে ১৮২ রানেই।
দলীয় ২ রানের মাথায় ফিন অ্যালেনকে হারালেও দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে আর কেন উইলিয়ামসনের ১৮১ রানের বড় জুটি গড়ে দেন কিউইদের।
ঝোড়ো এক সেঞ্চুরি উপহার দিয়ে নাসিম শাহর বলে বোল্ড হন কনওয়ে। ৯২ বলে গড়া তার ১০১ রানের ইনিংসে ছিল ১৩ বাউন্ডারি আর এক ছক্কার মার। কনওয়ে যখন আউট হয়েছেন ৩০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৮৩ রান। মনে হচ্ছিল, স্কোরটা খুব সহজেই তিনশো পেরিয়ে যাবে।
কিন্তু এরপর দারুণভাবে লড়াইয়ে ফেরে পাকিস্তান। এমনকি উইলিয়ামসন ৮৫ (১০০ বলে ১০ চারের সাহায্যে) করে যখন ফেরেন, তখনও বেশ ভালো অবস্থানে ছিল কিউইরা। শেষ ৬ উইকেট তারা হারিয়েছে মাত্র ৬০ রানে। মিচেল স্যান্টনার ৩৭ রান না করলে পুঁজিটা আরও কম হতো কিউইদের। পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ ৩৮ রানে নেন ৪টি উইকেট, ৫৮ রানে ৩ উইকেট শিকার করেন নাসিম শাহ।
জবাবে দলীয় ৯ রানের মধ্যে দুই ওপেনার ফাখর জামান (০) আর ইমাম উল হককে (৬) হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৫০ বল খেলে করেন ২৮, হারিস সোহেলও (২১ বলে ১০) সুবিধা করতে পারেননি।
আঘা সালমান ঝোড়ো সূচনা করে ফেরেন ২২ বলে ২৫ করে, মোহাম্মদ নওয়াজ করেন ৩। সতীর্থদের এই আসা-যাওয়ার মাঝে একটা প্রান্ত ধরে ছিলেন অধিনায়ক বাবর আজম।
তবে পাকিস্তান রান তাড়া থেকে ছিটকে পড়ে ৩৫ ওভার পেরোতেই। বাবর কেবল হারের ব্যবধানটাই যা কমিয়েছেন। শেষ পর্যন্ত ১১৪ বল খেলে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় ৭৯ রান করে আউট হন বাবর।
নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন টিম সাউদি আর ইশ সোধি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!