বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরমেন্স ম্যানেজারের নাম ঘোষণা
ইতিমধ্যেই হাতুরাসিংহে সাথে বিসিবির কথাবার্তা একপ্রকার পাকা হয়ে গেছে। জানা গেছে দলের সিনিয়র ক্রিকেটাররাও ভোট দিয়েছে হাতুরাসিংহের পক্ষে। তাহলে শ্রীধরন শ্রীরাম কি করবেন? রাসেল ডমিঙ্গোর মেয়াদকালেই ভিন্ন পদ দিয়ে শ্রীরামকে টি-টোয়েন্টির খণ্ডকালীন কোচ করে আনে বিসিবি।
যতদূর জানা গেছে হাতুরাসিংহের সাথে সহকারি কোচ হিসাবে থাকবেন শ্রীরাম। ব্যস্ত সূচির কারণে টেস্ট ও ওয়ানডে দলের কোচ বিশ্রাম চাইলে ওসব ফরম্যাটেও আপৎকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীরাম। আবার এই ভারতীয় আইপিএলে দায়িত্ব পালনকালে টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা থাকলে অন্য দুই সংস্করণের কোচ দল পরিচালনা করবেন।
এছাড়াও বিসিবির পক্ষ থেকে কিছুদিন আগে জানানো হয়েছিল প্রধান কোচের বাইরে আরো একজন পারফরমেন্স ম্যানেজার নিয়োগ দেবে বিসিবি। সেটিও নাকি একপর্যায়ে চূড়ান্তের পথে। যেখানে তালিকায় রয়েছেন বেশ কয়েকজন।
নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় কোচ টম মুডি রয়েছেন সবার প্রথমেই। তার সাথে এই পদে রিচার্ড পাইবাসের নামও আলোচিত হয়েছিল। কিন্তু এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গে বিসিবির পুরনো অভিজ্ঞতা আনন্দদায়ক নয়।
বরং অস্ট্রেলিয়ার টম মুডি বেশি সময় দিতে পারবেন বলে বিশ্বাস বিসিবির, যাঁর কর্মসূচির পরিধি জাতীয় দলের হেড কোচের চেয়েও বেশি এবং গুরুত্বপূর্ণ। প্রগ্রাম ম্যানেজারের কাজ হবে জাতীয় দল থেকে ‘এসওএস’ পেলেই খেলোয়াড় সরবরাহ করা। তার মানে জাতীয় দলের হেড কোচের চেয়েও বেশিসংখ্যক ক্রিকেটারের ওপর নজরদারি করতে হবে তাঁকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live