বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বললো বিসিবি
বিপিএলে শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম্যাচে দ্বিতীয় ভাগের ঘটনা সেটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে কুমিল্লার রান তাড়ায় চতুর্দশ ওভারে ইফতিখার আহমেদের বলে জাকের আলিকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। জাকের নেন রিভিউ।
টিভি আম্পায়ারের প্রশ্নবিদ্ধ সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিল বিসিবি রিভিউয়ে দেখা যায়, বলের সামান্য একটু অংশ কেবল পড়েছে স্টাম্প লাইনে। আইসিসির নিয়ম অনুযায়ী, এটি ‘নট আউট।’ কিন্তু মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার।
আউট হয়ে বিশ্বাসই করতে পারছিলেন না ব্যাটসম্যান জাকের। মাঠে ছাড়েন তিনি চোখেমুখে বিস্ময় নিয়ে। ধারাভাষ্যকাররাও এটা বিশ্বাস করতে পারছিলেন না। ধারাভাষ্যকার শামীম আহমেদ চৌধুরি বলেন, “কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।”
সিদ্ধান্তের পরপরই মূলধারার সংবাদ মাধ্যমে যেমন প্রবল সমালোচনা হয়, তেমনি ট্রলের ঝড় বয়ে যায় সামাজিক মাধ্যমে।
ম্যাচ শেষে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই সিদ্ধান্ত নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করব যে, সেটা করেও লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে।”
বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা পেসার কাজী অনিক জানান, "টিভি রিপ্লে দেখে সাকিব ভাই মিরাজকে বলছিলেন যে এটা আম্পায়ার্স কল, তাই আউটই।"
দুজনের প্রতিক্রিয়ায় ফুটে ওঠে, কোচ সালাউদ্দিন কিংবা বরিশাল অধিনায়ক সাকিব অথবা দুই দলের কেউই জানতেন না বিপিএলের আইনের এই ধারার কথা।
পরে রাত ১১টা ২০ মিনিটে বিসিবি থেকে মেইল করে জানানো হয়, বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী টিভি আম্পায়ারের সিদ্ধান্ত ঠিকই ছিল।
প্লেয়িং কন্ডিশনের কোনো কপি সংবাদমাধ্যমকে দেওয়া হয়নি এবার। সেই ‘প্লেয়িং কন্ডিশন’ জোগাড় করে দেখা যায়, পরিশিষ্ট ডি১-এর ৬.৪.৩.৩ ধারা অনুযায়ী, বলের কোনো অংশ স্টাম্প লাইন স্পর্শ করলেই তাকে ‘ইন লাইন’ বলে ধরে নেওয়া হবে।’
ক্রিকেট বিশ্বজুড়ে বিভিন্ন ঘরোয়া লিগ বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আকর্ষণীয় করার জন্য অনেক সময়ই অনেক আইনে একটু উদ্ভাবনী কিছু যোগ করা হয়। কিন্তু ক্রিকেটের একটি মৌলিক আইন এভাবে বদলে ফেলার নজির যথেষ্টই বিরল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!