সহ অধিনায়ক হয়েও দল থেকে বাদ পড়লেন হার্দিক পান্ডিয়া, আসল কারণ জানালেন রোহিত
পকেটে পুরে নিয়েছিলো সিরিজও। তিরুঅনন্তপুরমের তৃতীয় একদিনের ম্যাচ তাই হয়ে দাঁড়িয়েছে কেবলই নিয়মরক্ষার। তা সত্ত্বেও আজকের ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না ‘মেন ইন ব্লু।’ চলতি বছরে দেশের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখে উপমহাদেশীয় প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করেই প্রস্তুতি শুরু করতে চাইবে ভারত।
আজকের ম্যাচের একাদশে আরও একবার পরীক্ষানিরীক্ষার পথে গিয়েছে ভারতীয় দল। টসের সময় সাক্ষাৎকারে ভারত অধিনায়ক রোহিত জানিয়েছেন আজ মাঠের বাইরে রয়েছে হার্দিক পান্ডিয়া। দলের সহ-অধিনায়ক’কে আচমকা বাদ দিলো কেনো ভারতীয় থিঙ্কট্যাঙ্ক? চোট-আঘাত না অন্য কিছু? মুহুর্তে শুরু হয়ে যায় জল্পনা।
তৃতীয় একদিনের ম্যাচে একাধিক বদল ভারতীয় একাদশে-
বিশ্বকাপের কথা মাথায় রেখে ২০ জন ক্রিকেটারের একটি ‘পুল’ তৈরি করেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজগুলিতে সেই ২০ জনকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দিয়ে দেখতে চাইছে বোর্ড। সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে নেওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারতীয় একদিনের দলে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে আজ। দল থেকে বাদ পড়েছেন পেসার উমরান মালিক এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পরিবর্তে দলে এসেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং ব্যাটার সূর্যকুমার যাদব।
রাজকোটের মাঠে কয়েকদিন আগেই আন্তর্জাতিক টি-২০ তে নিজের তৃতীয় শতরানটি করেছিলেন সূর্যকুমার। তারপর থেকেই একদিনের দলে সূর্যকে দেখতে চেয়ে সওয়াল করছিলেন অনেক বিশেষজ্ঞ। আজ অবশেষে সুযোগ এলো তাঁর সামনে।
রোহিত শর্মার অনুপস্থতিতে টি-২০ ক্রিকেটে দেশের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ভারত হার্দিকের অধিনায়কত্বে সিরিজ জিতলেও ব্যাট-বলে নিজের সেরা ছন্দের আশেপাশেও দেখা যায় নি তাঁকে। অফ ফর্মের চিত্রনাট্য বদলায় নি একদিনের সিরিজেও। প্রথম একদিনের ম্যাচে মাত্র ১৪ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে কঠিন পরিস্থিতিতে ৩৬ রান করলেও বাইশ গজে বারবার বোঝা যাচ্ছিলো যে অস্বস্তিতে রয়েছেন হার্দিক।
বল হাতে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ১ উইকেট পেয়েছেন তিনি। এছাড়াও মাঠে বারবার মেজাজ হারাতেও দেখা যাচ্ছিলো তাঁকে। গত ম্যাচে ডাগ আউটে বসা ওয়াশিংটন সুন্দরের উদ্দেশ্যে অকথ্য গালিগালাজ করতে শোনা যায় তাঁকে। আজকের ম্যাচে তাই হার্দিককে একাদশের বাইরে দেখে অনেকে মনে করেছিলেন অফ ফর্ম বা মাঠে অখেলোয়াড়চিত আচরণের জন্য বাদ পড়েছেন তিনি।
কিন্তু জল্পনায় জল ঢালেন অধিনায়ক রোহিত শর্মাই। জানানা বাদ নয়, বরং বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক’কে। বিশ্রাম দেওয়া হয়েছে উমরান মালিককেও। সামনে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। সেখানে যাতে দলের দুই অস্ত্রকে তরতাজা অবস্থায় পাওয়া যায়, সেই কারণেই নিয়মরক্ষার ম্যাচে বাইরে রাখা হয়েছে দু’জনকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!