ব্রেকিং নিউজ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফগানিস্তানকে নিষিদ্ধের দাবি
আচমকাই অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে আফগানিস্তানের ক্রিকেটাররা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভের কথা জানায়।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে নিয়মিত খেলা রশিদ খান তো টুর্নামেন্ট ছেড়ে দিয়ে বলেন, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়াকে আমার জন্য কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাই না।’ এদিকে আরেক আফগান ক্রিকেটার নাভিন উল হক তো ক্রিকেট অস্ট্রেলিয়ার নেওয়া সিদ্ধান্তকে শিশুতোষ দাবি করে আইসিসিতে অভিযোগ জানানোর কথাও বলেছিলেন।
আফগান ক্রিকেটারদের এমন অভিব্যক্তির পর ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের এক বিবৃতিতে জানায়, ‘নারীদের ক্রিকেট খেলা মানবধিকারে অন্তর্ভূক্ত, রাজনীতির নয়।’
এমন বিবৃতির পর মাথাচাড়া দিয়ে উঠেছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’। তারা রীতিমতো আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলে, ‘আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ স্থগিত করা উচিত, যতক্ষণ না পর্যন্ত আফগান নারী এবং মেয়েদের শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।’
তাদের এমন দাবি, আইসিসি আমলে নেয় কি না সেটিই এখন দেখার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live