মেসি-নেইমারদের বিপক্ষে ম্যাচের জন্য চমক দিয়ে অধিনায়কের নাম ঘোষণা করলো আল নাসর
কাতার ও সৌদি আরব ভ্রমণে আসছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ১৯ জানুয়ারি আল হিলাল ও আল নাস্র সম্মিলিত দল খেলবে পিএসজির বিপক্ষে। ওই ম্যাচে আল হিলাল ও আল নাস্র সম্মিলিত দলের অধিনায়কের ভূমিকায় থাকবেন ‘সিআরসেভেন’। রোনালদোকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে।
মেসি-রোনালদো-নেইমার-এমবাপ্পেদের খেলা দেখতে দর্শকদের আগ্রহ আকাশচুম্বী। ৬৮ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে এই ম্যাচটি দেখতে ২০ লাখের বেশি টিকিটের আবেদন পড়েছে। কাদের টিকিট দেওয়া হবে, সেটা নিয়েই কর্তৃপক্ষ পড়ে গেছে ঝামেলায়। রিয়েল এস্টেটের এক কর্মকর্তা ২২ কোটি টাকা দিয়ে ‘বেয়ন্ড ইমাজিনেশন’ টিকিট নিশ্চিত করেছেন। তিনি পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে পারবেন এবং ছবিও তুলবেন। পরে ড্রেসিংরুমেও মেসি-রোনালদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়