কোহলি রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন শুভমন
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৮ ১৭:০৫:২১
রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে অল্প রানে হারিয়ে ভারতীয় দলকে যখন একটু নড়বড়ে লাগছে, তখন ভরসা হয়ে উঠলেন শুভমন। কেন ঈশান কিশনকে মিডল অর্ডারে নামিয়ে ওপেনার হিসাবে শুভমনকেই ভাবছে দল, সেটা বুঝিয়ে দিলেন তিনি। পর পর দু’টি ম্যাচে শতরান করলেন শুভমন। শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে অনেকে কম শক্তিশালী মনে করতেই পারেন, কিন্তু নিউ জ়িল্যান্ড দলে লকি ফার্গুসনরা প্রথমে গতির পরীক্ষা নিলেন তাঁর। মিচেল স্যান্টনাররা নিলেন স্পিন খেলার পরীক্ষা। সেই সব পরীক্ষাতেই পাশ শুভমন।