আগামীকাল মাঠে নামছে মেসি-রোনাল্ডো, দেখেনিন সময় সূচি ও কোন চ্যানেলে দেখা যাবে
সৌদির এই ম্যাচ প্রীতি ম্যাচ হলেও যুদ্ধের আগুন কোনও অংশে কম থাকছে না। মেসি বিশ্বকাপ জিতেছেন একমাস-ও হননি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি হওয়ার দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে গিয়েছেন রোনাল্ডোদের মত সমসাময়িক তারকাদের তুলনায়। অন্যদিকে বিতর্ক বিদ্ধ হয়ে সৌদিতে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো। গত দেড় দশক ধরে বিশ্বফুটবল শাসন করা তারকা বিষ্ফোরক সাক্ষাৎকারের খেসারত দিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করে ফেলেছিলেন। তারপরে ইউরোপীয় কোনও ক্লাবে ঠাঁই না হওয়ায় শেষ পর্যন্ত ৭০০ মিলিয়ন বার্ষিক ইউরোর চুক্তিতে সই করেছেন আল নাসের ক্লাবে।
এমন অবস্থায় চিরপ্রতিদ্বন্দীর বিরুদ্ধে মাঠে নেমে নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর সিআরসেভেন। ম্যাঞ্চেটার ইউনাইটেড ছাড়ার এই প্ৰথম ক্লাব পর্যায়ের ম্যাচে নামবেন পর্তুগিজ সুপারস্টার। সৌদির মাটিতে এই ম্যাচের মাধ্যমেই অভিষেক হবে তাঁর। অন্যদিকে, বিশ্বকাপ জয়ের পর মেসি পিএসজিতে প্রত্যাবর্তন করে দুটো ম্যাচ খেলে ফেলেছেন। প্রথম ম্যাচে গোল এবং এসিস্টে দলকে জেতালেও রেঁনে ম্যাচে পিএসজিকে হারতে হয়েছে মেসি-নেইমার-এমবাপে থাকা স্বত্ত্বেও।
Messi vs Ronaldo Match Date: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি মেসির পিএসজি মুখোমুখি হবে রোনাল্ডোর রিয়াধ সিজন টিমের।
Messi vs Ronaldo Match Date: কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দেখা যাবে রুদ্ধশ্বাস ম্যাচ। এই স্টেডিয়ামেই কয়েকদিন আগেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদ
Messi vs Ronaldo Match Time: মেসি-রোনাল্ডো ম্যাচ শুরু হবে রিয়াধের স্থানীয় সময় অনুযায়ী রাত আটটায়। ভারতীয় সময় অনুযায়ী খেলা শুরু রাত সাড়ে ১০ টায়। বাংলাদেশ সময় রাত ১০ টায়।
Messi vs Ronaldo Match broadcasting live streaming: মেসি-রোনাল্ডো ম্যাচ দেখা যাবে বেইন স্পোর্টসে এবং পিএসজির অফিসিয়াল টেলিভিশন চ্যানেলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!