আজ মাঠে নামছে সাকিবের বরিশাল
চট্টগ্রাম পর্বে এর আগেও একদিন বিরতি ছিল। বুধবার গেছে দ্বিতীয় দফা বিরতি। সোম-মঙ্গল দুদিন খেলার পর ফিকশ্চারের ধারবাহিকতা রক্ষার জন্য বুধবার খেলা ছিল না।
আজ দুপুর দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ঢাকা ডোমিনেটর্স। আর সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স।
শুক্রবার চট্টগ্রাম পর্বের শেষ দিনও যথারীতি দুটি ম্যাচ। জুমআর দিন দুপুর ২টায় প্রথম ম্যাচটি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের মধ্যে। সন্ধ্যা ৭টায় পরের খেলা হবে ঢাকা ডোমিনেটর্স আর ফরচুন বরিশালের।
চট্টগ্রামে বাকি দুইদিন সিলেট স্ট্রাইকার্সের কোনো ম্যাচ নেই। মাশরাফি বাহিনী সর্বাধিক ৬ ম্যাচ খেলে ফেলেছে। ৫টিতে জিতে সবার ওপরে এখন সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রাম পর্বেই সিলেটকে ধরে ফেলা সুযোগ আছে সাকিবের ফরচুন বরিশালের।
হার দিয়ে শুরু করলেও টানা তিন ম্যাচ জেতা বরিশালের ৪ খেলায় জয় তিনটি। পয়েন্ট ৬। আজ রংপুর রাইডার্সের বাধা টপকাতে পারলে সাকিবের দলেরও যৌথভাবে শীর্ষে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে। তখন ২০ জানুয়ারী শেষ ম্যাচে ঢাকা ডোমিনেটর্সকেও হারাতে হবে।
এদিকে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স, চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও অবস্থান উন্নত করার সুযোগ আছে। এ দল তিনটির আছে সমান দুটি করে জয়। দেখা যাক, দুদিন খেলার পর লিগ টেবিলে কার অবস্থান কেমন দাঁড়ায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live