জাতীয় দলে আবারও আসার ব্যাপারে যা বললেন নাসির
চোটের কারণে এক মৌসুমে বিরতি দিয়ে বিপিএলে ফিরেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন নাসির। ঢাকা ডমিনেটর্স সাফল্য না পেলেও ব্যাট-বলে দারুণ ছন্দ অভিজ্ঞ এই অলরাউন্ডার। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও বাংলাদেশের জার্সিতে আবারও ফিরতে চান নাসির। তবে সেটা যেন তার হাতে নেই তাও মনে করিয়ে দিয়েছেন ঢাকার অধিনায়ক।
বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত ৭১.৬৬ গড়ে ২১৫ রান করেছেন নাসির। যেখানে ডানহাতি এই ব্যাটারের স্ট্রাইক রেট ১২৭.৭১। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অবদান রেখেছেন তিনি। অফ স্পিনে ৫ উইকেট নেয়া নাসির এখন কেবল মাঠের ক্রিকেটে পারফর্ম করে যেতে চান।
সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে নাসির বলেন, ‘জাতীয় দলে অবশ্যই খেলতে চাই। তবে এটা তো আমার হাতে নেই। আমার কাজ মাঠে পারফর্ম করা। সেটাই করতে চাই। হ্যাঁ, ফিটনেস নিয়ে আরেকটু কাজ করতে হবে। আশা করি এক্ষেত্রে বোর্ডের সাপোর্ট পাব। যদি ফিটনেস নিয়ে কাজ করি। আমি আলাদা একজন ট্রেনার রেখে জিম-টিম করেছি। আশা করব পরবর্তীতে বোর্ডের কোনো ট্রেনার থেকে সহায়তা পাব।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ঢাকা হারলেও ব্যাট হাতে ৪৫ বলে অপরাজিত ৬৬ রান করেছেন নাসির। ইনিংসটি খেলতে দুটি ছক্কা ও সাতটি চার মেরেছেন ডানহাতি এই ব্যাটার। নাসিরের এমন ইনিংসের প্রশংসা করেছেন মোহাম্মদ সালাহউদ্দিন। সেই সঙ্গে নাসিরকে মেধাবী ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়ে জাতীয় দলে ফেরার পথও বাতলে দিয়েছেন কুমিল্লার এই প্রধান কোচ।
সালাহউদ্দিন বলেন, ‘নাসিরের ইনিংস খুবই ভালো লেগেছে। সে অনেকদিন পরে হয়তো বিপিএল খেলছে। দিন দিন সে অনেক ফিট হচ্ছে। সে যদি আরেকটু ফিট হয়, তাহলে হয়তো ফেরার অবস্থায় চলে যাবে। নাসিরকে আমি বাংলাদেশের কয়েকটি মেধাবী ছেলের মধ্যে একজন হিসেবে দেখি। ওর মাথা সবসময় কাজ করে। ওর পক্ষে আসলে ফেরা সম্ভব। বাকিটা ওর ওপর। কতটা ফিটনেস নিয়ে আসবে, তার ওপরে নির্ভর করে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live