ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এবার শাহরুখ খানের রুপে
যেখানে মডেল হয়েছেন জনপ্রিয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও অভিনেত্রী সারিকা সাবরিন।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র দৃশ্যে দেখা গিয়েছিল, প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করলো ট্রেন।
দরজায় দাঁড়ানো রাজের রক্তাক্ত মুখ, আপ্লুত চাহনি। অন্যদিকে তার দিকে ছুটে আসছে সিমরান। কারণ বাবা বলদেব সিং বলেছেন, ‘যা সিমরান, জি লে আপনি জিন্দেগি’।
এদিকে, ঢাকার বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে, রাজ তথা শাহরুখ খানের ভূমিকায় অভিনয় করলেন ক্রিকেটার আশরাফুল, সিমরান বা কাজলের রূপে হাজির হয়েছেন সারিকা। তবে পার্থক্য- এই বিজ্ঞাপনে রাজ-সিমরানের স্থান পরিবর্তন হয়েছে! অর্থাৎ সারিকা ট্রেনের দরজা থেকে হাত বাড়িয়েছেন, তার দিকে ছুটে গেছেন আশরাফুল।
কিন্তু শেষ মুহূর্তে ঘটনায় আরো একটি টুইস্ট দেখা গেলো। সিমরানরূপী সারিকার হাত ধরার আগেই রাজের হাতে একটি পানির বোতল ধরিয়ে দেন ফুড ভ্লগার রাফসান। সেই বোতল পেয়ে তৃষ্ণা মেটাতেই মগ্ন হয়ে যান আশরাফুল। শাহরুখ খানের জনপ্রিয় দৃশ্যে অভিনয় করে আশরাফুল নিজেও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, বিজ্ঞাপনটির কনসেপ্ট আমার বেশ ভালো লেগেছে। আমি অভিনয় করতে গিয়ে নিজে বেশ রোমাঞ্চিত হয়েছি। কাজটি প্রচারে যাওয়ার পর বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এমন একটি ভিন্নরূপে নিজেকে দেখে সত্যিই ভালো লাগছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live