আবারও মাশরাফিকে জাতীয় দলে সুযোগ দেয়া উচিত
সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন মাশরাফি। ঘরের মাঠের সেই ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। তবে এরপর নেতৃত্ব থেকে সরে গেলে বাদ পড়েন দল থেকেও। তবে এবারের বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আবারও আলোচনায় মাশরাফি।
দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১৫ গড়ে ৯ উইকেট শিকার করেছেন মাশরাফি। যেখানে ওভারপ্রতি ৬.৭৫ রান করে খরচ করেছেন এই পেসার। আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এখন দুই নম্বরে অবস্থান করছেন তিনি।
আশরাফুল বলেন, 'পারফরম্যান্সে তো অবশ্যই জাতীয় দলে আসা উচিত মাশরাফির। আপনি যদি সবমিলিয়ে দেখেন, তরুণ পেসার যারা আছে তাদের থেকে ইকোনোমি, উইকেট সবকিছুতেই কিন্তু (মাশরাফি) ভালো। কিন্তু এখন সে খেলবে কিনা এটা গুরুত্বপূর্ণ।'
প্রায় বছর দশেক আগে বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন আশরাফুল। বয়স আর পারফরম্যান্স বিবেচনায় জাতীয় দলের আশেপাশেও নেই অভিজ্ঞ এই ব্যাটার। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন। যদিও বিপিএলের মতো জৌলুসপূর্ণ আসরে দল পাননি তিনি।
আশরাফুল বলেন, 'বিপিএলের মাঠের খেলাটা মিস করছি। আসলে আমাদের এই সময়ে কোনো ক্রিকেট নেই। গত চার-পাঁচ বছর ধরে আমি এটা বলে আসছি যে, আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটার আছে ১২০ থেকে ১৪০ জন। 'লিস্ট এ' তে ক্রিকেটার আছে ২১০ জনের মতো। তো আমরা কিন্তু ৫০-৬০ জন ক্রিকেটারের জন্যই সবকিছু আয়োজন করে থাকি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!