আয়ারল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের চূড়ান্ত সময় সূচি ঘোষণা করলো বিসিবি
চলতি বছরের ১২ মার্চ ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। বাংলাদেশে এসে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে মূল লড়াইয়ের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। গা গরমের এই ম্যাচটি হবে ১৫ মার্চ।
১৮ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ মার্চ। এরপর দুই দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে দুই দল। সিরিজে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি হবে ২৩ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। ২৭ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২৯ এবং ৩১ মার্চ।
সিলেট এবং চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরবে দুই দল। ৪ এপ্রিল থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live