মেসিকে নিয়ে প্রশংসা থামছেই না
সম্প্রতি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি নিজের অধরা বিশ্বকাপ জয়ের মাসপূর্তিতে জানিয়েছিলেন, কাতারের সেই সময়গুলো বড্ড মিস করছেন। সেই যে বিশ্বকাপ জেতার জন্য মুখিয়ে থাকা, একটা দল হয়ে থাকা, নিজেদের মধ্যে আড্ডা, খুনসুটি—সবই বারবার মনে পড়ছে পিএসজি তারকার। কোচ লিওনেল স্কালোনিও যেন বড্ড মিস করছেন শিষ্যদের।
তাই সময় সুযোগ পেলেই স্কালোনি শিষ্য মেসি-আলভারেজদের সঙ্গে তার বিশ্বকাপের অভিজ্ঞতা অনেকের সাথে শেয়ার করছেন। যেখানে তিনি রেকর্ড সাত বারের ব্যালন ডি'অর জয়ী তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন। এবার এক সাক্ষাৎকারে স্কালোনি তার প্রধান সেনাপতি মেসির দারুণ এক গুণের কথা জানিয়েছেন।
স্পেনের মায়োর্কা শহরে বসবাস করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি। সেখানেই স্প্যানিশ একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ৪৪ বছর বয়সী এই কোচ। বিশ্বকাপে মাঠ ও মাঠের বাইরে মেসির সতীর্থদের উদ্বুদ্ধকরণ যে অসাধারণ ছিল, সেটি সামনে এনেছেন স্কালোনি।
স্কালোনি বলেন, ‘মেসি দুর্দান্ত একজন অধিনায়ক। সে যখন কথা বলে, তখন সে একেবারে সঠিক কথাটাই বলে। সে কাউকে কথা বলে যেভাবে অনুপ্রাণিত করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে, সত্যি বলছি, তা আমার কাছে অবিশ্বাস্য লেগেছে।’
গোটা বিশ্বকাপেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিজের পারফরম্যান্সকে মেসি গোটা দলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আসল সময়ে আসল কাজটি করে বিশ্বকাপ জিতেছেন—ডিয়েগো ম্যারাডোনা ছাড়া এমন উদ্বুদ্ধ আর্জেন্টিনা দলকে আর কোনো তারকা আগে করতে পেরেছিলেন! মেসি কীভাবে যেন যেকোনো খেলোয়াড়ের মধ্যে খুব সহজেই প্রেরণাটা ছড়িয়ে দিতে পারতেন তা অবাক করত আর্জেন্টিনার কোচের।
এদিকে গত ৩১ ডিসেম্বর আর্জেন্টিনার কোচ হিসেবে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে স্কালোনির। অথচ বিশ্বকাপের আগে থেকেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী। ফলে আর্জেন্টাইন ফুটবলে এ মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন—স্কালোনি নিজের চুক্তির মেয়াদ বাড়াবেন কি না! যদিও আকাশি নীল শিবিরে স্কালোনির নতুন চুক্তি এখনো আলোর মুখ দেখেনি।
সম্প্রতি স্প্যানিশ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে এ চুক্তি নিয়ে কিছু কথা বলেছেন স্কালোনি। সেখানে চুক্তি প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘কিছুদিনের মধ্যেই বুয়েনস এইরেসে যাব। সভাপতির সঙ্গে বসে আমরা যে চুক্তিতে পৌঁছাতে চাই, সেই চেষ্টা করব। এটাই ভেবেছি। তবে কবে যাব, সেটি ঠিক করিনি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live