মুস্তাফিজ ভালো বোলার, কিন্তু ওর বিপক্ষে আমিই জিতেছি’
চোটের কারণে বিপিএলের এবারের আসরে খুব বেশি ম্যাচ খেলা হয়নি মুস্তাফিজের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিন ম্যাচ খেলা বাঁহাতি এই পেসার উইকেট নিয়েছেন মোটে একটি। এদিকে বাজে সময় পার করা খুলনা টাইগার্স শিবিরে যোগ দিয়েছেন হোপ।
কুমিল্লা ও খুলনার ম্যাচের আগে আলোচনায় মুস্তাফিজের সঙ্গে ডানহাতি এই ব্যাটারের লড়াই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুটি ম্যাচে বাংলাদেশের এই পেসারের বিপক্ষে খেলেছেন তিনি। যেখানে ৮ বল খেলে ৩০০ স্ট্রাইক রেটে তুলেছেন ২৪ রান। কোনো ম্যাচেই হোপকে আউট করতে পারেননি মুস্তাফিজ।
এদিকে ওয়ানডেতে মুস্তাফিজের বিপক্ষে ১২ ম্যাচে খেলেছেন হোপ। মাত্র দুবার আউট হলেও ১০৮ স্ট্রাইক রেট আর ১০৪ গড়ে রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। যদিও মুস্তাফিজকে বিশ্বের অন্যতম সেরা বোলারদের একজন হিসেবে দেখছেন তিনি। খুলনার বিপক্ষে ম্যাচে মুস্তাফিজ খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নন। তবে খেলা হলে বাঁহাতি এই পেসারের বিপক্ষে নিজের জয়ের ধারা অব্যাহত রাখতে চান হোপ।
এ প্রসঙ্গে হোপ বলেন, ‘দুজনের লড়াইয়ে আমিই যেন উপরে থাকি তেমনই প্রত্যাশা। সে একজন খুব ভালো বোলার। পুরো দুনিয়ার সেরা বোলারদের একজন সে। তার জন্য আমার অনেক সম্মান আছে। কিন্তু শেষ কয়েকবার আমি যখন ওর বিপক্ষে খেলেছি তখন আমিই জিতেছি। তাই কালকেও (২৮ন জানুয়ারি) তেমন হবে এমন প্রত্যাশাই করছি।’
সিলেটের মাঠে এর আগে বিপিএল খেলা না হলেও বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে হোপের। এই মাঠে ১৬ বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটারের। নিজের পুরোনো ভালো স্মৃতি আবারও ফেরাতে চান তিনি।
হোপ বলেন, ‘হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে এখানে আমাদের ভালো কিছু স্মৃতি আছে। আর আমার নিজের খেলার স্মৃতিও ভালো এখানে। দেখা যাক বিপিএলে কি হয়, তবে আমি চাইবো ওয়ি ভালো স্মৃতি ফিরিয়ে আনতে।’
এদিকে সুযোগ পেলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন সংস্করণেই খেলতে চান হোপ। তিনি বলেন, ‘আমি সুযোগ পেলে তিন সংস্করণেই খেলতে চাই। আমি ক্রিকেট ভালোবাসি তাই তিন সংস্করণের আলাদা আলাদা চ্যালেঞ্জও ভালো লাগে আমার। আমি ম্যাচের অবস্থা বুঝে খেলতে চাই। মারতে হলে মারবো আবার ধরে খেলতে হলে ধরে খেলতে চাই। আমি সব চ্যালেঞ্জ মেনে নিয়ে খেলে যেতে চাই আর এভাবেই আমার ক্যারিয়ার বড় হবে বলে আশা করছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!