একপ্রান্ত আগলে রেখে নিয়ে সেঞ্চুরি তুলে নেন ডাসেন
ব্লুমফন্টেইনে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৯৮ রান তোলে সাউথ আফ্রিকা। দলের হয়ে ১১৭ বলে ইনিংস সর্বোচ্চ ১১১ রান আসে ডাসেনের ব্যাটে। ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কার মার।
শেষ দিকে ৫৬ বলে ৫৩ রান আসে ডেভিড মিলারের ব্যাটে। এ ছাড়া কুইন্টন ডি কক ৪১ বলে ৩৭, টেম্বা বাভুমা ২৮ বলে ৩৬ এবং হেনরিখ ক্লাসেন ৩২ বলে ৩০ রানের তিনটি কার্যকরী ইনিংস খেলেন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩৫ রান খরচায় তিন উইকেট নেন স্যাম কারান। লম্বা সময় পর মাঠে ফেরা জফরা আর্চারের প্রত্যাবর্তন ভালো হয়নি। ৮১ রান খরচায় মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অসাধারণ করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতেই দলটি তোলে ১৪৬ রান। সেটাও মাত্র ১৯.৩ ওভারে! ৫৫ বলে ৫৯ রান করে ফিরে যান ডেভিড মালান। এরপর থেকে অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড।
একপ্রান্ত আগলে রেখে নিয়ে সেঞ্চুরি তুলে নেন জেসন রয়। ইংলিশ ওপেনার ১১টি চার ও চারটি ছক্কায় ১১৩ রান করেন। রয় ফেরার পর প্রোটিয়া পেসারদের দাপটে সেভাবে আর কিছুই করতে পারেনি ইংলিশরা।
অধিনায়ক জস বাটলারের ব্যাটে আসে দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৬ রান। ইংল্যান্ড থামে ৪৪.২ ওভারে, ২৭১ রান করে। ৬২ রান খরচায় চার উইকেট নেন নরকিয়া। ৪৬ রান খরচায় তিন উইকেট নেন মাগালা। দারুণ স্পেলে দল জেতানোয় ম্যাচ সেরা হন মাগালা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live