নাসিম শাহ বনাম নাহিদ রানা বোলিং বিশ্লেষণে যে বেশি এগিয়ে
বিপিএলে নিজের খেলা প্রথম ম্যাচেই চার উইকেট নিয়ে দুর্দান্ত এক অভিষেকই করেন এই পাক ক্রিকেটার। তবে নাসিমের বিপিএল অভিষেকের পরপরই আরেক চমক অপেক্ষা করছিল দেশবাসীর জন্য। ২০ বছর বয়সী নাসিমের সমবয়সী এক ছেলে ১৪৫ এর উপরে বল করছিল। খুলনা টাইগারসের হয়ে খেলা পেসারটির একটি বল ১৪৮ কিলোমিটার গতিও ছুঁয়ে ফেলে। সেই পেসার আর কেউ নয় বাংলার ছেলে নাহিদ রানা। খুলনা টাইগার্সের হয় নিজের বিপিএল অভিষেক ম্যাচে ২০ রানে এক উইকেট শিকার করেছেন নাহিদ।
দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বেশ কয়েকবার ভড়কেও দিয়েছেন এই গতি দানব। তবে নাহিদের ইকনোমিকাল বোলিং এর চেয়েও যে জিনিসটি গণমাধ্যম কর্মী কিংবা দর্শকদের বেশি আকৃষ্ট করেছে তা নাহিদের গতির ঝড় তোলা। ২০ বছর বয়সী একটি বাঙালি ছেলে নিজের অভিষেক ম্যাচেই প্রায় ১৫০ ছুঁয়ে ফেলবে তা দেশবাসীর কল্পনারও অতীত। কল্পনাকে হার মানানো এই কাজটিই করে দেখিয়েছেন নাহিদ।
কে বলবে মাত্র তিন বছর আগেও ক্রিকেটের সাথে কোনো সম্পর্কই ছিল না এই ছেলেটির। আর এখন দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দর্শকদের মুগ্ধ করে বেড়াচ্ছেন এই ক্রিকেটার। বয়স এবং গতি কাছাকাছি হওয়ায় নাসিম শাহ এবং নাহিদ রানার বোলিং অ্যাকশনের একটি প্রতিযোগিতামূলক বিশ্লেষণ করা যাক। নাসিম শাহর বোলিংয়ের মূল শক্তি তার দুর্দান্ত রানাপ। ক্রিকেটীয় নিখুঁত ব্যাকরণময়ী রানাপের প্রেক্ষিতে এই ধরনের দুর্দান্ত পেস জেনারেট করতে পারেন নাসিম।
ডানহাতি ব্যাটসম্যানের রাউন্ড দা উইকেটে বোলিংয়ের সময় এক ধরনের সাইড ওয়াইজ অ্যাকশনে বল করে থাকেন নাসিম। যা তাকে অতিরিক্ত পেস জেনারেট করতে সাহায্য করে। অপরদিকে বাংলাদেশের নতুন পেস সানসেশন নাহিদ রানার বোলিং রানাপোও যথেষ্ট ব্যাকরণসম্মত। তবে তাতে ছোটখাটো কিছু ভুল ত্রুটি রয়েছে। এখনো যথেষ্ট ম্যাচ না খেলায় পুঙ্খানুপুঙ্খভাবে তার বোলিং বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না। তবে ল্যান্ডিং এর সময় ফুট পজিশনে ছোটখাটো কিছু সমস্যা রয়েছে।
যা জাতীয় কোচদের তত্ত্বাবধানে দিন কয়েকের মধ্যেই শোধরানো সম্ভব। গতির হিসেব করা হলে দুজনই ১৪০ কিলোমিটারের ঊর্ধ্বে বোলিং করে থাকেন। সে ক্ষেত্রে বুঝাই যাচ্ছে দুজনের হাতের কব্জিতেই যথেষ্ট জোর রয়েছে। এবং বোলিং এর সময় তারা সেটির সম্পূর্ণ ব্যবহার করে থাকেন। নিশ্চিতভাবেই আন্তর্জাতিক ক্রিকেটের সাথে জড়িয়ে পড়ার কারণে নাহিদ রানার তুলনায় নাসিম শাহর বোলিং অ্যাকশন অনেক বেশি নিখুত। তবে দুজনের বয়সই বেশ কম। সময় কাকে কোথায় নিয়ে যায় এটাই এখন দেখার পালা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!