মেসির আর্জেন্টিনাকে পেছনে ফেললো নেইমারের ব্রাজিল
প্রতিবছর মাঠের সবদিক বিবেচনা করে সেরা ১০০ ফুটবলার বাছাই করেছে ইংলিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তারই ধারাবাহিকতায় এ বছরও ২০৬ জনের একটি নির্বাচক প্যানেল সেরা ১০০ জন সেরা ফুটবলার বাছাই করেন। গার্ডিয়ানের প্রকাশিত সেরা ১০০ জন ফুটবলারের তালিকায় মেসির আর্জেন্টিনাকে টপকে গেছেন নেইমারের ব্রাজিল।
যেখানে মেসি ছাড়াও গার্ডিয়ানের তালিকায় সেরা পাঁচে রয়েছেন- কিলিয়ান এমবাপ্পে (২য়), করিম বেনজেমা (৩য়), আরলিং হালান্ড (৪র্থ) ও লুকা মদ্রিচ (৫ম)। সেরা দশের তালিকায় ব্রাজিলের একমাত্র প্রতিনিধিত্বকারী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র (৮)।
পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র রয়েছেন ১২তম স্থানে। তবে এতকিছুর উর্ধ্বে সবার মনে প্রশ্ন, ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার কতজন খেলোয়াড় তালিকায় সুযোগ পেয়েছেন।
গার্ডিয়ানের প্রকাশিত তালিকায় ল্যাটিনের দুই দেশের মধ্যে সবচেয়ে বেশি ব্রাজিলের খেলোয়াড় সুযোগ পেয়েছেন। সেরা ১০০ জনের তালিকায় সবচেয়ে বেশি ১৪ জন ফুটবলার হয়েছেন ব্রাজিলের। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা থেকে সুযোগ পেয়েছেন ব্রাজিলের চেয়ে ৩ জন কম, অর্থাৎ ১১জন।
আর্জেন্টিনা থেকে সুযোগ পাওয়া ফুটবল তারকারা হলেন: লিওনেল মেসি (১), এমিলিয়ানো মার্টিনেজ (২০), এনজো ফার্নান্দেজ (২১), জুলিয়ান আলভারেজ (৩২), অ্যাঞ্জেলো ডি মারিয়া (৩৮), ম্যাক অ্যালিস্টার (৪৭), রদ্রিগো ডি পল (৪৮), লাউতারো মার্টিনেজ (৭০), ক্রিশ্চিয়ান রোমেরো (৭২), লিসান্দ্রো মার্টিনেজ (৮১) ও নিকোলাস ওতামেন্দি (১০০)।
ব্রাজিল থেকে সুযোগ পাওয়া ফুটবল তারকারা হলেন: ভিনিসিয়াস জুনিয়র (৮), নেইমার জুনিয়র (১২), ক্যাসিমেরো (১৫), অ্যালিসন বেকার (৩৪), এডারসন (৫৪), রিচার্লিসন (৬১), গ্যাব্রিয়েল জেসুস (৬২), মার্কুইনহোস (৬৫), এদের মিলিতাও (৬৭), থিয়াগো সিলভা (৭৫), ফ্যাবিনহো (৭৭), ব্রুনো গুইমারেস (৯০), রদ্রিগো (৯৩) ও গ্যাব্রিয়েল বারবোসা (৯৯)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!